বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঘূর্ণিঝড় নিয়ে নতুন তথ্য বিডব্লিউওটির

ঘূর্ণিঝড় নিয়ে নতুন তথ্য বিডব্লিউওটির

ঘূর্ণিঝড় নিয়ে নতুন তথ্য বিডব্লিউওটির
ঘূর্ণিঝড় নিয়ে নতুন তথ্য বিডব্লিউওটির

অনুসন্ধান২৪>>ভূমিকম্পের আতংক কাটেনি এখনও। এর মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) ঘূর্ণিঝড় নিয়ে নতুন তথ্য দিয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিডব্লিউওটি জানায়, দক্ষিণ-পূর্ব আন্দামান সাগর ও এর তৎসংলগ্ন এলাকায় একটি সার্কুলেশন তৈরি হয়েছে। এটি আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপে পরিণত হতে পারে।

পরবর্তীতে এ সিস্টেমটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তবে, এটি বাংলাদেশে আঘাত হানবে কিনা সেটা এখনও নিশ্চিত করে বলা সম্ভব নয়।

বিডব্লিউওটি আরও জানায়, ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত হানতে পারে তার সম্পর্কে আরও তিন থেকে চারদিন পরে ক্লিয়ার ধারণা পাওয়া যাবে।

কিন্তু এর প্রভাবে মাস শেষে বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে।

এদিকে, শৈত্যপ্রবাহ নিয়ে বিডব্লিউওটির আরেক পোস্টে বলা হয়, দেশে শীতের আমেজ ছড়িয়ে পড়লেও নভেম্বরের বাকি দিনগুলোতে শৈত্যপ্রবাহের প্রবল সম্ভাবনা নেই।

তবে, এই সময় দেশের তাপমাত্রা কখনও বাড়বে, আবার কখনও কমবে। অর্থাৎ, দোলাচলে থাকবে আবহাওয়া। দেশজুড়ে পরিপূর্ণ শীত উপভোগ করতে হলে শৈত্যপ্রবাহের আগমনের অপেক্ষা করতে হবে। তার আগ পর্যন্ত ‘এই শীত, এই গরম’ বদলাচ্ছে আবহাওয়া পরিস্থিতি চলবে।

আরো পড়ুন  

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯