বুধবার, ২৯ Jul ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
শুটিংয়ের কথা বলে মডেলকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেপ্তার

শুটিংয়ের কথা বলে মডেলকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেপ্তার

অনুসন্ধান২৪>>নাটকের শুটিংয়ের কথা বলে গাজীপুরের শ্রীপুরে একটি রিসোর্টে নিয়ে এক মডেলকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ অভিযোগে পরিচালক নাসিরুদ্দিন মাসুদকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর উত্তরার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গাজীপুর জেলা ডিবির পরিদর্শক হাসমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঘটনার পর থেকেই পরিচালক নাসিরউদ্দীন মাসুদ পলাতক ছিলেন। মডেলের করা ধর্ষণ মামলায় আজ উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি মামলার প্রধান আসামি। যেহেতু এই মামলার প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে, আশা করছি এতে কারা কারা জড়িত ছিলেন তার রহস্য উন্মোচন হবে।’

এ বিষয়ে ভুক্তভোগী মডেল সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘এই ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করলে আরও বেশি ভালো লাগত। প্রতিনিয়ত জড়িতরা আমাকে মোবাইল ফোনে হুমকি দিচ্ছে। আশা করি ন্যায়বিচার পাব।’

এর আগে গত ২১ সেপ্টেম্বর রাতে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের একটি রিসোর্টে ধর্ষণের অভিযোগে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী মডেল। মামলায় মো. নাছির (৩৫) ও মো. বাবর (৩২) নামে দুজনের নাম উল্লেখ ও একজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পরবর্তীতে অজ্ঞাতনামা সেই ব্যক্তির পরিচয়ও নিশ্চিত করেন সেই মডেল; যার নাম আবুল হাসেন।

মামলার এজাহারে বলা হয়, ভুক্তভোগী ওই নারী মডেল হিসেবে কাজ করেন। তাকে জানানো হয়, নাছির (নাসিরুদ্দিন মাসুদ) নাটকের পরিচালক এবং বাবর তার সহযোগী। নাটকের শুটিংয়ের কথা বলে গত ২১ সেপ্টেম্বর রাতে ঢাকার মিরপুর থেকে তাকে শ্রীপুরের একটি রিসোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ২টার দিকে ভুক্তভোগীকে একটি কক্ষে আটকে রেখে নাছির, বাবর ও অজ্ঞাতপরিচয় একজন পালাক্রমে ধর্ষণ করেন। পরদিন বিকেলে মারধর করে তাকে রিসোর্ট থেকে বের করে দেওয়া হয়।

আসামিরা তার আইফোন কেড়ে নেন, যার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯