শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সালমানের বাড়িতে হামলায় ঘটনায় অভিযুক্ত আনমোল বিষ্ণোই গ্রেপ্তার

সালমানের বাড়িতে হামলায় ঘটনায় অভিযুক্ত আনমোল বিষ্ণোই গ্রেপ্তার

সালমানের বাড়িতে হামলায় ঘটনায় অভিযুক্ত আনমোল বিষ্ণোই গ্রেপ্তার
সালমানের বাড়িতে হামলায় ঘটনায় অভিযুক্ত আনমোল বিষ্ণোই গ্রেপ্তার

অনুসন্ধান২৪>>বলিউড তারকা সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই আনমোল বিষ্ণোইকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতে প্রত্যার্পণের পরপরই গতকাল বুধবার (১৯ নভেম্বর) দিল্লি বিমানবন্দর থেকে তাকে আটক করে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।

গ্রেপ্তারের পর আনমোলকে দিল্লির পাতিয়ালা হাউস আদালতে তোলা হয়, যেখানে সংস্থা ১৫ দিনের রিমান্ড চায়। আদালত ১১ দিনের হেফাজতে (রিমান্ড) পাঠানোর নির্দেশ দেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে পলাতক এই গ্যাংস্টারকে ধরতে আন্তর্জাতিক পর্যায়ে তৎপর ছিল পুলিশ।

জানা যায়, ২০২৪ সালের নভেম্বর মাসে ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টোতে অবৈধ নথি নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর কয়েক দিন আগে মহারাষ্ট্রের একটি আদালত আনমোলের বিরুদ্ধে নন-বেইলেবল ওয়ারেন্ট জারি করে এবং ইন্টারপোলে রেড কর্নার নোটিশ প্রকাশ করে। আইনি প্রক্রিয়া শেষে গতকাল বুধবার তাকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরিয়ে আনা হয়। আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে ভারতের বিভিন্ন থানায় অন্তত ৩১টি মামলা রয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো- জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ড এবং সম্প্রতি মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী-রাজনীতিবিদ বাবা সিদ্দিকিকে খুন ও ২০২৪ সালে সালমান খানের বাড়ির সামনে গুলি চলার ঘটনা। এসব হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

বলা দরকার, বড় ভাই লরেন্স বিষ্ণোই কারাগারে যাওয়ার পর গ্যাংয়ের হাল ধরেন আনমোল। ২০২২ সালে ভুয়া পাসপোর্টে নেপাল হয়ে প্রথমে দুবাই এবং পরে কেনিয়া ও যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখান থেকেই গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯