সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের চারজন নিহত

বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের চারজন নিহত

বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের চারজন নিহত
বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের চারজন নিহত

অনুসন্ধান২৪>>দিনাজপুরে নসিব পরিবহনের যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

এতে আহত হয়েছেন অন্তত চারজন। শনিবার দুপুর আড়াইটার দিকে দিনাজপুর সদর উপজেলার নশিপুর এলাকায় গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে। দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার খানপুর এলাকার ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫), তার ছেলের বউ সার্জিনা বেগম (৪০), মেয়ে সাজিয়া বেগম (১৫) ও ১১ বছরের শিশু সুমি আক্তার।

প্রত্যক্ষদর্শীরা জানান, নসিব পরিবহনের বাসটি দশমাইল থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। একই সময় দিনাজপুর থেকে দশমাইলগামী একটি ইজিবাইক ইনস্টিটিউটের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত একজনকে দ্রুত উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয়দের ভিড় সামাল দিয়ে আহতদের হাসপাতালে পাঠানো হয়।

দিনাজপুর দশমাইল হাইওয়ে থানা পুলিশের এসআই রেজাউল করিম জানান, একই পরিবারের চারজন অটোরিকশায় করে কাহারোল উপজেলার কান্তজীউ মন্দিরে রাস মেলা দেখতে যাচ্ছিলো।

পথে দিনাজপুর দশমাইল মহাসড়কের নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে দিনাজপুরগামী নাসিব পরিবহনের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন ও দিনাজপুর মেডিকেল হাসপাতালে নেওয়ার পর একজন নারী নিহত হয়।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯