বুধবার, ২৯ Jul ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম

সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম

সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম
সবজির সরবরাহ বাড়লেও কমছে না দাম

অনুসন্ধান২৪>>বগুড়াসহ উত্তরাঞ্চলের বাজারে সব ধরনের সবজির সরবরাহ আগের তুলনায় বাড়লেও দাম কমছে না। প্রতিটি সবজি ৬০ টাকা থেকে ১০০ টাকার কমে মিলছে না। এতে করে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। ব্যবসায়ীরা বলছেন, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম বেশি।

সম্প্রতি টানা বৃষ্টির কারণে সবজির ক্ষেত নষ্ট হওয়ায় এর প্রভাব পড়েছে বাজারে।

গতকাল বগুড়ার রাজাবাজার, ফতেহ আলী বাজার, খান্দার বাজার, কলোনী বাজারসহ অন্যান্য বাজার ঘুরে দেখা যায়, বাজারগুলোতে শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। নতুন এসব সবজির সরবরাহ বাড়লেও দাম কমছে না। বাজারে প্রতি কেজি বেগুন ১০০ থেকে ১২০ টাকা, দেশি পেঁয়াজ ১১০টাকা, নতুন পাতা পেঁয়াজ ৮০ থেকে ১০০ টাকা, কাঁচমরিচ ১৪০ থেকে ১৬০ টাকা, শিম ১২০ টাকা, ঝিংগা ৮০টাকা, শশা, করলা ও গাজর ১০০টাকা, টমেটো ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

আলু মানভেদে ২০ থেকে ২৫ টাকা, নতুন আলুর কেজি ২৪০ থেকে ২৫০ টাকা, পটল, ফুলকপি ও বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা, মূলা ৪০ টাকা, দেশি আদা ১৬০ টাকা, দেশি রসুন ১৪০ টাকা, এবং শুকনা মরিচ ৩০০ টাকায় বেচাকেনা হতে দেখা যায়। উত্তরাঞ্চলের আরো কয়েকটি জেলায় খোঁজ নিয়ে জানা যায় সবজির দাম চড়া।

এদিকে শহরের ফতেহ আলী বাজারে ডিমের হালি ৪২ টাকা, দেশি মুরগির কেজি ৫২০, ব্রয়লার ১৬০ টাকা এবং ককরেল মুরগি ২৫০ টাকায় বেচাকেনা হতে দেখা যায়।

রাজাবাজারে বাজার করতে আসা শহরের সূত্রাপুর এলাকার আমজাদ হোসেন জানান, ৬০ থেকে ১০০ টাকার কমে সবজি মিলছে না।

বাজারে শীতকালীন সবজি উঠলেও বেশি দামে বিক্রি হচ্ছে। এই সময়ে সবজির দাম এমন চড়া হওয়ায় দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯