বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রংপুরে টিসিবির পণ্য গোডাউন থেকে উদ্ধার, আটক ১

রংপুরে টিসিবির পণ্য গোডাউন থেকে উদ্ধার, আটক ১

রংপুর প্রতিবেদক :: রংপুরে একটি গোডাউন থেকে অবৈধভাবে মজুদ করে রাখাসরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের ভোজ্যতেল ও চিনি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এসময় লুৎফুর রহমান নামে এক ব্যবসায়ীকে আটক করা হয় ।

শনিবার (১১ এপ্রিল) বেলা ২টায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক।

তিনি জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পূর্ব শালবন বোতলাপাড়া এলাকার বৈশাখী ক্লাব মোড়ে অভিযান চালায় ডিবি পুলিশ।

সেখানকার মুদি দোকানদার আল-ইয়াফি স্টোরের মালিক লুৎফরের বাসায় তল্লাশি চালিয়ে টিসিবির ৫৫৪ লিটার সয়াবিন তেল ও ১০০ কেজি চিনি উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য প্রায় ৬২ হাজার ৪০০ টাকা।

এ সময় দোকানের মালিক লুৎফুর রহমানকে (৪৯) আটক করা হয়। অবৈধ লাভের জন্য বিক্রয়ের উদ্দেশ্যে টিসিবির ডিলারদের কাছ থেকে এসব পণ্য কম দামে ক্রয় করে মজুদ করে রেখেছিলেন ওই ব্যবসায়ী। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান উত্তম প্রসাদ পাঠক।

সম্প্রতি প্রাণঘাতী করোনার প্রভাবে বিপর্যস্ত গরিব-দুঃখী মানুষের জন্য সরকার টিসিবির ন্যায্যমূল্যে পণ্য ডিলারদের মাধ্যমে বিক্রয় করছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ লাভের উদ্দেশ্যে তা মজুদ করে রাখছেন। তাদের বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছেন।

গতকাল শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় নগরীর তিনমাথা পশ্চিম খাসবাগ এলাকা থেকে ২ লাখ ৩৯ হাজার টাকা খাদ্য সামগ্রীসহ একজনকে আটক করা হয়েছে। এর আগে বুধবার (৮ এপ্রিল) রাতে পীরগঞ্জ থেকে ১০ টাকার কেজির ৯০ বস্তা চালসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯