বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কোটালীপাড়া থানায় ও উপজেলা পরিষদে ককটেল হামলা

কোটালীপাড়া থানায় ও উপজেলা পরিষদে ককটেল হামলা

কোটালীপাড়া থানায় ও উপজেলা পরিষদে ককটেল হামলা
কোটালীপাড়া থানায় ও উপজেলা পরিষদে ককটেল হামলা

অনুসন্ধান২৪>>গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় ও উপজেলা পরিষদ লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

সোমবার রাত ১০টার দিকে পরপর তিনটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে—এর মধ্যে একটি থানায় এবং দুটি উপজেলা পরিষদের দিকে নিক্ষেপ করা হয়।

আহতরা হলেন—নারী কনস্টেবল আইরিন নাহার (৩১), কনস্টেবল আরিফ হোসেন (৩৩) এবং কনস্টেবল নজরুল ইসলাম (৫২)। তারা কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কুমার মৃদুল দাস জানান, আহতদের শরীরে স্প্লিন্টারের আঘাত ছিল, তবে তা মারাত্মক নয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, রাত ১০টার দিকে থানার দিকে ককটেল নিক্ষেপ করা হয়। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

থানার সেকেন্ড অফিসার এসআই মামুন জানান, থানা ও উপজেলা পরিষদে মোট তিনটি ককটেল পাওয়া গেছে। সেগুলো উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯