শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কুমিল্লার জামায়াত নেতার গাড়িতে আগুন

কুমিল্লার জামায়াত নেতার গাড়িতে আগুন

কুমিল্লার জামায়াত নেতার গাড়িতে আগুন
কুমিল্লার জামায়াত নেতার গাড়িতে আগুন

অনুসন্ধান২৪>>আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রাম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।

সোমবার (১৭ নভেম্বর) ভোরে চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণ পাশে উত্তর ফালগুনকরা রাস্তার মুখে এ ঘটনা ঘটে।

পিকআপভ্যানটি স্থানীয় জামায়াত নেতা ফজলুল হক মোল্লার।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো রবিবার রাতে পিকআপটি মহাসড়কের ডিভাইডারের পাশে রেখে যান চালক। সোমবার ফজরের নামাজের পর ফেনী থেকে মাছ আনার জন্য গাড়িটি ভাড়ায় যাওয়ার কথা ছিল। এর আগেই ভোরে মোটরসাইকেলে আসা দুইজন দূর্বৃত্ত পিকআপটিতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, মালিক ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

এ বিষয়ে ঘটনাস্থলের পাশেই দাঁড়িয়ে থাকা ট্রাকের চালক মোহাম্মদ জামাল বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে দেখি পাশের পিকআপে আগুন জ্বলছে। পরে শুনেছি দূর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিয়েছে।

এ বিষয়ে পিকআপের মালিক ফজলুল হক মোল্লা বলেন, আমার জীবিকার একমাত্র অবলম্বন এই গাড়িটি। ভোরে মাছ আনার জন্য যাওয়ার কথা ছিল। এর আগেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে গাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমি জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা দাবি করেন, নিষিদ্ধ অবস্থায় থাকা স্থানীয় আওয়ামী লীগ–সমর্থিত কিছু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। তবে পুলিশ এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯