মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে ফের চিঠি দেবে সরকার : আইন উপদেষ্টা

হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে ফের চিঠি দেবে সরকার : আইন উপদেষ্টা

হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে ফের চিঠি দেবে সরকার : আইন উপদেষ্টা
হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে ফের চিঠি দেবে সরকার : আইন উপদেষ্টা

অনুসন্ধান২৪>>আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ‘শেখ হাসিনার বিচারের রায়ে আমি সন্তুষ্ট। তবে আমি বিস্মিত নই। তাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আবার চিঠি দেওয়া হবে।’

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘আজ আমার বিশেষ করে মনে পড়ছে গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম,  আনাসসহ অন্যদের কথা। মনে হচ্ছে, আজ তাদের বিদেহী আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর কথাও মনে পড়ছে। হয়তো এ রায়ের মাধ্যমে তারা সামান্য হলেও সান্ত্বনা পাবেন।

ব্যক্তিগতভাবে আমি এ রায়ে সন্তুষ্ট, তবে বিস্মিত নই।’

আসিফ নজরুল বলেন, ‘শেখ হাসিনা ও তার সহযোগীদের মানবতাবিরোধী অপরাধের যে তাজা, অকাট্য, জোরালো, বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে বিশ্বের যেকোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা।’

শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আবার চিঠি দেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘ভারত যদি এ গণহত্যাকারীকে (শেখ হাসিনা) আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা হচ্ছে তাদের বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা নিন্দনীয় আচরণ।’

তিনি বলেন, ‘আজকে একটি বিচার হয়েছে, ইনশাল্লাহ আমরা যত দিন আছি বিচার কার্যক্রম পূর্ণ বেগে চলবে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯