বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে নীলফামারীতে মিষ্টি বিতরণ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে নীলফামারীতে মিষ্টি বিতরণ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে নীলফামারীতে মিষ্টি বিতরণ
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে নীলফামারীতে মিষ্টি বিতরণ

অনুসন্ধান২৪>>জুলাই গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে নীলফামারীতে মিষ্টি বিতরণ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। আজ সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় রায় ঘোষণার পরপরই জেলা জজ আদালত চত্বরে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন তারা।

এ সময় জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক আসাদুজ্জামান খান রিনো বলেন, ‘জুলাই গণহত্যার ন্যায়বিচারের জন্য দেশের মানুষ অপেক্ষা করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় অত্যন্ত বহুল প্রত্যাশিত।

আমরা বিশ্বাস করি, শেখ, হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর হলে জনগণের ন্যায়বিচারের আকাঙ্ক্ষা পূরণ হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশ আইনের শাসনের রাষ্ট্র, এ রায়ের মাধ্যমে তা আবারও প্রমাণিত হলো।’

এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সদস্যসচিব গোলাম মোস্তফা সজীব, সদস্য নুর মোহাম্মদ মিশন, মোহাম্মদ হুজুর আলী, মুরছালিন রায়হান, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আব্দুস সালাম বাবলাসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯