মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
রায়কে কেন্দ্র করে ঢাকায় নিরাপত্তা জোরদার, ১৫ হাজার পুলিশ মোতায়েন

রায়কে কেন্দ্র করে ঢাকায় নিরাপত্তা জোরদার, ১৫ হাজার পুলিশ মোতায়েন

রায়কে কেন্দ্র করে ঢাকায় নিরাপত্তা জোরদার, ১৫ হাজার পুলিশ মোতায়েন
রায়কে কেন্দ্র করে ঢাকায় নিরাপত্তা জোরদার, ১৫ হাজার পুলিশ মোতায়েন

অনুসন্ধান২৪>>মোটরসাইকেলে করে আসা যাত্রীদের ব্যাগ তল্লাশি করছে পুলিশ। আজ সোমবার ধানমন্ডি এলাকায়

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হচ্ছে। এই রায়কে কেন্দ্র করে ঢাকায় যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

ঢাকাবাসীর নিরাপত্তায় রাজধানীতে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে।

ঢাকার বিভিন্ন মোড়ে তল্লাশিচৌকি বসানো হয়েছে। গাড়ি ও সন্দেহভাজন ব্যক্তিদের পুলিশ তল্লাশি করছে। আজ সকাল থেকে রাজধানীর রামপুরা, মগবাজার, ধানমন্ডিসহ ঢাকায় কয়েকটি এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।

এসব এলাকায় দেখা যায়, গণপরিবহন অন্যান্য দিনের তুলনায় কম চলাচল করছে। রাস্তায় মানুষের উপস্থিতিও কম। গণপরিবহন না থাকায় অনেকে রিকশা, সিএনজিচালিত অটোরিকশায় গন্তব্যে যাচ্ছেন।

ঢাকার বিভিন্ন সড়কে তল্লাশিচৌকি বসিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রায় ঘোষণার এই দিনটিকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আজ সকাল থেকে ঢাকার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ডিএমপি সূত্র জানায়, গতকাল রোববার ঢাকার বিভিন্ন এলাকায় ১৮টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ২টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। তেজগাঁও টার্মিনাল এলাকায় ট্রেনে আগুন দেওয়ার চেষ্টার সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

ঢাকার বিভিন্ন সড়কে তল্লাশিচৌকি বসিয়ে তল্লাশি করছেন পুলিশ সদস্যরা। এ সময় যানবাহন ও মোটরসাইকেলে করে আসা যাত্রীদের ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে।

আরো পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯