সোমবার, ০৮ Jun ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপদে রেখেছে: জয়

আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপদে রেখেছে: জয়

আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপদে রেখেছে: জয়
আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপদে রেখেছে: জয়

অনুসন্ধান২৪>>পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ আশঙ্কা প্রকাশ করেছেন যে, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার ফাঁসির রায় দেবে। তবে তিনি স্বস্তি প্রকাশ করেছেন এই বলে যে, হাসিনা এখন ভারতে নিরাপদেই আছেন, দেশটি তাকে নিরাপদে রেখেছে।

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার মানবতাবিরোধী অপরাধসহ ৫টি মামলার রায় দেবে। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের দমন-পীড়নে তিনি মূখ্য ভূমিকা রেখেছেন। 

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৫ জুলাই থেকে আগস্ট পর্যন্ত প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়। হাজারো মানুষ আহত হয়। পুলিশের গুলিতে বেশিরভাগ মানুষ মারা যায়। এটি ছিল স্বাধীনতার পর সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা

২০২৪ সালের আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে হাসিনা ভারতে পালিয়ে যান। তিনি এখন দিল্লিতে নির্বাসনে আছেন। সজীব ওয়াজেদ বলেন, ভারত তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে

আজ তার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের আগে শঙ্কা প্রকাশ করেছেন জয়। তিনি জানিয়েছেন তার মা পতিত স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির রায় আসতে চলেছে আজ। সজীব ওয়াজেদ বলেন, ‘আমরা আগেই জানি রায় কী হবে। তারা এটা টেলিভিশনে দেখাচ্ছে। তারা তাকে দোষী করবে। আর হয়তো মৃত্যুদণ্ড দেবে।’ 

তবে এরপরই তিনি স্বস্তি প্রকাশ করে বলেন, ‘আমার মায়ের কিছু হবে না। আমার মা ভারতে নিরাপদ। ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে।’

আরো পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯