সোমবার, ০৮ Jun ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
বরিশালে পুলিশকে কামড়ে পালিয়েছে ছাত্রদল নেতা

বরিশালে পুলিশকে কামড়ে পালিয়েছে ছাত্রদল নেতা

বরিশালে পুলিশকে কামড়ে পালিয়েছে ছাত্রদল নেতা
বরিশালে পুলিশকে কামড়ে পালিয়েছে ছাত্রদল নেতা

অনুসন্ধান২৪>>পুলিশকে কামড় দিয়ে পালিয়েছে বরিশাল মহানগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মাসুম হাওলাদার। এসময় আসামি মাসুমসহ উপস্থিত অন্যান্য ব্যক্তিদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে।

ঘটনার সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে ১৫ জনের নামোল্লেক করে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন টিএসআই মাহাবুব আলম। মামলায় আরও ৬০/৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

শনিবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের ওইদিন শেষকার্যদিবসে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-নগরীর ভাটারখাল এলাকার বাসিন্দা রুস্তম হাওলাদারের ছেলে সোহেল হাওলাদার, পালিয়ে যাওয়া মাসুমের স্ত্রী রিমি বেগম, একই এলাকার রিফাত ও শিল্পী আক্তার।

মামলায় উল্লেখ করা হয়েছে-সম্প্রতি দায়ের হওয়া একটি মামলা আসামি ছাত্রদল নেতা মাসুম হাওলাদার। তাই পুলিশের একটি টিম শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে নগরীর ভাটারখাল এলাকায় অভিযান চালিয়ে আসামি মাসুম হাওলাদারকে গ্রেপ্তার করে।

এসময় মাসুমের পরিবারের লোকজন ও তার সহযোগীরা পুলিশের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় ৬০/৭০ জন ব্যক্তি মিলে লাঠি দিয়ে পিটিয়ে ও ইটছুড়ে চালানো হামলায় এসআই নাসিম হোসেনসহ তিনজন পুলিশ সদস্য আহত হয়।

একপর্যায়ে মাসুম পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে হামলাকারী চারজনকে গ্রেপ্তার করেছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯