সোমবার, ০৮ Jun ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
হাতিরঝিলে বাসে অজ্ঞান পার্টি, আটক ৫

হাতিরঝিলে বাসে অজ্ঞান পার্টি, আটক ৫

হাতিরঝিলে বাসে অজ্ঞান পার্টি, আটক ৫
হাতিরঝিলে বাসে অজ্ঞান পার্টি, আটক ৫

অনুসন্ধান২৪>>রাজধানীর হাতিরঝিল থানাধীন রেইনবো ক্রসিং এলাকা অতিক্রমের সময় একটি যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আব্দুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তি অচেতন হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

এ ঘটনায় অজ্ঞান পার্টি চক্রের পাঁচ সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। চক্রের এ পাঁচ সদস্য হলেন নুর আলম (৪৫), ওসমান (৪০), রশিদ (৪৭), কামাল (৪৫) ও বিল্লাল (৪০)।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ভুক্তভোগী ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী মো. হামীম জানান, গুলিস্তান থেকে ছেড়ে আসা গাজীপুর পরিবহনের একটি বাসে অজ্ঞান পার্টির সদস্যরা মান্নানকে কৌশলে মাদকজাতীয় দ্রব্য খাওয়ায়। কিছুক্ষণের মধ্যেই তিনি অচেতন হয়ে পড়েন। এরপর বাসে থাকা অন্য যাত্রীরা বিষয়টি টের পেয়ে পাঁচ সন্দেহভাজনকে ধরে ফেলে এবং গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

তিনি জানান, এ সময় মান্নানের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ৫৯ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অচেতন ব্যক্তি ও গণপিটুনিতে আহত পাঁচজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হাতিরঝিল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজিব হোসেন জানান, অজ্ঞান পার্টির আটক সদস্যদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি জানান, ভুক্তভোগী মান্নান বরিশালের মেহেন্দিগঞ্জ থানাজাঙ্গালিয়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের সন্তান। বর্তমানে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় থাকেন।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯