শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল বোর্ডে পাসের হার ৬২.৫৭ শতাংশ, কমেছে জিপিএ-৫

বরিশাল বোর্ডে পাসের হার ৬২.৫৭ শতাংশ, কমেছে জিপিএ-৫

বরিশাল বোর্ডে পাসের হার ৬২.৫৭ শতাংশ, কমেছে জিপিএ-৫
বরিশাল বোর্ডে পাসের হার ৬২.৫৭ শতাংশ, কমেছে জিপিএ-৫

অনুসন্ধান২৪>>২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ৫৭ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী।

বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর বরিশাল বিভাগের ছয় জেলার মোট ৩৪৯টি কলেজ থেকে ৬১ হাজার ৪৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছাত্র ২৯ হাজার ৯১ জন এবং ছাত্রী ৩২ হাজার ৩৯০ জন। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় ১৪৪টি কেন্দ্রে।

অংশগ্রহণকারীদের মধ্যে মোট ৩৭ হাজার ৬৬ জন উত্তীর্ণ হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় কম। ২০২৪ সালে বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ।

শিক্ষাবোর্ডের চেয়ারম্যান জানান, ফলাফল প্রস্তুতে বাস্তব মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে এবং শিক্ষার্থীদের দক্ষতাভিত্তিক মূল্যায়নকে প্রাধান্য দেওয়া হয়েছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯