শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গলায় কলা আটকে এক শিশুর মৃত্যু

গলায় কলা আটকে এক শিশুর মৃত্যু

গলায় কলা আটকে এক শিশুর মৃত্যু
গলায় কলা আটকে এক শিশুর মৃত্যু

 

অনুসন্ধান২৪>>বাউফলে কলা খেতে গিয়ে গলায় আটকে আব্দুল মোতালেব নামে সারে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠী ইউনিয়নের বড় ডালিমা গ্রামে ওই ঘটনা ঘটেছে। শিশু আব্দুল মোতালেব ওই গ্রামের সোহেল প্যাদার ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে শিশু মোতালেবকে তার বড় বোন মরিয়ম আক্তার কলা খাওয়াতে ছিলেন। তখন অসাবধানতাবশত শিশুটির গলায় কলা আটকে যায়। প্রতিবেশীরা শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশুটির চিকিৎসা শুরু করার সঙ্গে সঙ্গেই মৃত্যুর কোলে ঢলে পরে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার মো. তাসরিফ হোসেন জানান, সম্ভবত কলা গলায় আটকে গিয়ে শিশুটির শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে। শিশুটির এক স্বজন মামুন প্যাদা বলেন, সোহেল প্যাদার তিন মেয়ের পড় এক মাত্র ছেলে ছিল ওই মোতালেব। শিশুটির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯