শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সেই অবৈধ ২ চাইনিজসহ তিনজনকে আদালতে সোপর্দ

সেই অবৈধ ২ চাইনিজসহ তিনজনকে আদালতে সোপর্দ

সেই অবৈধ ২ চাইনিজসহ তিনজনকে আদালতে সোপর্দ
সেই অবৈধ ২ চাইনিজসহ তিনজনকে আদালতে সোপর্দ

অনুসন্ধান২৪>>অবৈধ অনুপ্রবেশ ও খাগড়াছড়ির রামগড় উপজেলায় অবৈধ ইন্টারনেট সরবরাহকালে আটক দুই চাইনিজসহ তিনজনকে আদালত সোপর্দ করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) তাদেরকে আদালতে তোলার বিষয়টি নিশ্চিত করেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন।

এর আগে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রামগড় উপজেলায় একটি আবাসিক ভবনে থেকে জিয়াঙ্গ চেংটন ও টাং টংউ নামের ওই দুই চীনা নাগরিকসহ তিনজনকে আটক করে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পৌরসভার ৪ নং ওয়ার্ডের খান কমপ্লেক্সে রামগড় ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের যৌথ অভিযান চালানো হয়। এসময় অবৈধ ‘ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল’ সরঞ্জাম এবং সিম বক্সসহ বিভিন্ন যন্ত্রপাতি স্থাপনকালে ওই দুই চাইনিজ এবং পূর্ব চরণদ্বীপের নুরুল আফসার ছেলে মো. আসিফ উদ্দিনকে (২৫) আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৩২ পোর্টের কালো রঙের পাঁচটি ও ২৫৬ পোর্টের একটি সিম বক্স, ছয়টি মাল্টি কানেকশন প্যানেল, ছয়টি পাওয়ার প্যানেল, ছয়টি সিম বক্সের কভার, ১৬০টি সিম বক্সের এন্টিনা, সাতটি পাওয়ার অ্যাডাপ্টার, একটি কালো রঙের নেটওর্য়াক ভিডিও রেকর্ডার, যাতে একটি কালো রঙের ৮ পোর্টের পিওই সুইচ, একটি সাদা রঙের ওএনইউ, একটি টিপি লিংক, ছয়টি নীল রঙের ইউএসবি ক্যাবল, ছয়টি হলুদ রঙের ইথারনেট ক্যাবল, দুটি এ্যাস কালার ইথারনেট ক্যাবল, দুটি মাল্টিপ্লাগ এবং চারটি চার্জার জব্দ করা হয়।

এঘটনায় বিটিআরসি উপ-সহকারী পরিচালক মো. মোশারফ হোসেন

বাদী হয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী ২০১০) এ রামগড় থানায় একটি মামলা করেন।

ওসি মো. মাঈন উদ্দিন জানান, দুই চীনা নাগরিকসহ ওই তিনজনকে আদালতে তোলা হয়েছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯