মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চীন সীমান্তে নতুন বিমানঘাঁটি চালু করল ভারত

চীন সীমান্তে নতুন বিমানঘাঁটি চালু করল ভারত

চীন সীমান্তে নতুন বিমানঘাঁটি চালু করল ভারত
চীন সীমান্তে নতুন বিমানঘাঁটি চালু করল ভারত

অনুসন্ধান২৪>>গত কয়েক মাস ধরেই চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা শিথিল হয়ে আসছে ভারতের। এই ধারাবাহিকতার মধ্যেই লাদাখ অঞ্চলে এবার নতুন একটি বিমানঘাঁটির কার্যক্রম শুরু করেছে দেশটি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘মুধ-নিওমা’ নামের ওই বিমানঘাঁটি চীনা সীমান্ত থেকে মাত্র ১৪ মাইল (২৩ কিলোমিটার) দূরে অবস্থিত।

১৩ হাজার ৭০০ ফুট উচ্চতায় অবস্থিত এই বিমানঘাঁটি নির্মাণ করেছে ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)। প্রায় ২৫ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ঘাঁটিটির প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল ২০২৩ সালে।

এই ঘাঁটিতে রয়েছে ১.৭ মাইল দীর্ঘ রানওয়ে, নতুন হ্যাঙ্গার, এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ভবন, ক্র্যাশ বে এবং প্রয়োজনীয় আবাসিক ব্যবস্থা। বড় পরিবহন বিমান ও আধুনিক যুদ্ধবিমান অবতরণ ও উড্ডয়নের উপযোগী করে এটি নির্মাণ করা হয়েছে। ২০২০ সালে লাদাখ সীমান্তে সংঘর্ষে বহু হতাহতের পর ভারত-চীন সম্পর্ক তীব্রভাবে অবনতি ঘটে। তবে ২০২৪ সাল থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক উষ্ণতা ফিরে আসে। সেই বছরের অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শি চিনপিং বৈঠক করেন।

এরপর উভয় দেশ সীমান্ত টহল সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে।

দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর গত জুলাইয়ে চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা দেওয়া পুনরায় শুরু করেছে ভারত। এর পরের মাসেই মোদি ২০১৮ সালের পর প্রথমবারের মতো চীন সফর করেন এবং তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দেন। চলতি বছরের অক্টোবরে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগও পুনরায় চালু হয়েছে। কোভিড-১৯ মহামারির শুরুতে ২০২০ সালে এই ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছিল।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯