সোমবার, ০৮ Jun ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
দেশের উন্নয়নে নারীদের বাদ দিলে হবে বড় ভুল

দেশের উন্নয়নে নারীদের বাদ দিলে হবে বড় ভুল

দেশের উন্নয়নে নারীদের বাদ দিলে হবে বড় ভুল
দেশের উন্নয়নে নারীদের বাদ দিলে হবে বড় ভুল

অনুসন্ধান২৪>>দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নারীদের সম্পৃক্ততার গুরুত্ব উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ৫০ ভাগ নারী- তাদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে তা বড় ভুল হবে। নারীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে সবারই ভূমিকা রাখা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

শুক্রবার বেলা ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ও পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ভালো মানুষ হতে হবে, নীতি-নৈতিকতার সঙ্গে কাজ করতে হবে। আমাদের স্বপ্ন-অনেক দক্ষ ক্যাডেট তৈরি করা। নারী নেতৃত্ব চাই, নারী ক্ষমতায়ন চাই। নতুন প্রজন্মকে দেশ ও জাতির জন্য কাজ করতে হবে।

নতুন ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, পূর্বসুরীদের মতো দেশসেবায় নিজেদের নিয়োজিত রাখতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক এবং জয়পুরহাট এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, কলেজের শিক্ষক-শিক্ষিকা, সাবেক ও বর্তমান ক্যাডেটসহ স্থানীয় সাংবাদিকরা।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯