বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিএনপির ২ নেতাকে বহিষ্কার গাইবান্ধা মাদক নিরাময় কেন্দ্রের আড়ালে ‘টর্চার সেল’ ব্রাহ্মণবাড়িয়ার গুলিতে হত্যা মামলার সাক্ষী এবার বলি ২৫জন মন্ত্রী শপথ নিলেন নতুন সরকারের যাত্রা শুরু ইরানের ভয়ংকর ফাঁদে ইসরায়েল-যুক্তরাষ্ট্র? শরীয়তপুরে দুই পরিবারের সংঘর্ষ, নারীসহ আহত ৭ ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহার করা যাবে, গোপন কক্ষে ছবি নয়: ইসি আগামীকাল থেকে ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা নগরীতে মরিচ ছাড়াই তৈরি হয় মরিচের গুড়া! সিভিল সার্জনের তৎপরতায় বরিশাল সদর হাসপাতালে সেবার মান ও খাবারের গুণগত পরিবর্তন কাচিয়ায় সাফিজল মাতাব্বরের প্রচার প্রচারণায় ধানের শীষ মার্কার গণজোয়ার বরিশাল বিভাগীয় কমিশনার অফিসের কর্মকর্তার বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ আরো ৫০ টাকা বাড়ল এলপিজির দাম বরিশালে দলিল জালিয়াতি মামলার ৩ আসামি গ্রেপ্তার
রোহিঙ্গা নারী তিন হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক

রোহিঙ্গা নারী তিন হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক

রোহিঙ্গা নারী তিন হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক
রোহিঙ্গা নারী তিন হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক

অনুসন্ধান২৪>>ফেনীতে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা এক নারী মাদক কারবারিকে আটক করেছে ‌র‌্যাব। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে সদর থানাধীন গোবিন্দপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

‌র‌্যাব সূত্রে জানা যায়, ফেনী সদর থানাধীন গোবিন্দপুর এলাকা থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ একজন পেশাদার নারী মাদক কারবারি চট্টগ্রাম-বরিশালগামী বলেশ্বর বাসযোগে যাত্রীবেশে চট্টগ্রাম থেকে বরিশালের উদ্দেশে মাদক পরিবহন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ‌র‌্যাবের একটি আভিযানিক দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়িটির জন্য অপেক্ষা করতে থাকে। গাড়িটি ওই স্থানে পৌঁছালে বাসের সুপারভাইজার, স্টাফ ও যাত্রীদের সহায়তায় বাসে তল্লাশিকালে অভিযুক্ত জহুরা বেগম (৪২) নামে পেশাদার ওই রোহিঙ্গা নারীকে তার কাছে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা।

এ বিষয়ে ফেনী ‌র‌্যাব ক্যাম্পের ইনচার্জ মিজানুর রহমান বলেন, আটক নারী একজন রোহিঙ্গা। সে পেশাদার মাদক কারবারি। আটককৃত নারীকে ফেনী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯