মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অপেক্ষায় আছে মানুষ ভালো ভোট দেওয়ার

অপেক্ষায় আছে মানুষ ভালো ভোট দেওয়ার

অপেক্ষায় আছে মানুষ ভালো ভোট দেওয়ার
অপেক্ষায় আছে মানুষ ভালো ভোট দেওয়ার

অনুসন্ধান২৪>>মান্না  বলেন, গত ১৫ বছরে এ দেশ থেকে ১৫ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। যারা রাষ্ট্রক্ষমতায় ছিল, তারা এ দেশের মানুষের ট্যাক্সের টাকা লুটপাট করেছে। আর কাউকে এ দেশের টাকা লুটপাট করতে দেওয়া হবে না।

মান্না বলেন, কৃষকরা ফসলের উপযুক্ত মূল্য পাচ্ছেন না। উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণের দামের সঙ্গে ফসলের দামের সামঞ্জস্য নেই। ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। নাগরিক ঐক্য ক্ষমতায় গেলে এ দেশের আয় না থাকা ছয় কোটি গরিব মানুষের প্রত্যেককে মাসিক এক হাজার করে টাকা দেবে। গরিব মানুষের জন্য চিকিৎসার স্থায়ী ব্যবস্থা করে দেবেন বলেও জানান তিনি

এ সময় মান্না বলেন, গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি, এবার মানুষ ভোট দিতে পারবে বলে ড. ইউনূস আজকের (বৃহস্পতিবার) ভাষণে নিশ্চয়তা দিয়েছেন। অনেক দিন পর মানুষ একটা ভালো ভোট দেওয়ার অপেক্ষায় আছে।

তিনি বলেন, চাঁন্দাবাজ, দখলবাজ, ধান্দাবাজ, দালালবাজদের আর ভোট দেওয়া যাবে না। যারা এসব করে, তাদের কাছে কোনো কল্যাণ আশা করা যায় না। তারা মুখে বলে এক, কাজে করে আরেক।

বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেছেন ঢাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। স্থানীয় আলিয়ারহাট ও বুড়িগঞ্জ এলাকায় পথসভায় বক্তব্য দেন তিনি।

আরো পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯