রবিবার, ২৬ Jul ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
অস্ট্রেলিয়ার টিম বাংলাদেশ সফর স্থগিত

অস্ট্রেলিয়ার টিম বাংলাদেশ সফর স্থগিত

অনলাইন রিপোর্ট :: এটা এক রকম অবধারিতই ছিল। কয়েক দিন আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন নিজেই বলেছেন, এই সিরিজটা যে স্থগিত হবে, সেটা বুঝতে আইনস্টাইন হতে হয় না। শেষ পর্যন্ত সেই অনুমানটাই বাস্তব হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে,

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর আপাতত স্থগিত করা হচ্ছে। বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। পরে তারা এই সফরের উপযুক্ত সময় নির্ধারণ করবেন।

আগামী জুনে দুই টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকা বৈশ্বিক মহামারির পরিপ্রেক্ষিতে এই সফরটাও স্থগিত করা হলো।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার বাস্তবতায় সিরিজ স্থগিত করাই সবচেয়ে উপযুক্ত সিদ্ধান্ত, বলছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন, ‘দুই দেশের ক্রিকেটার ও সমর্থকদের জন্য এটি স্বাভাবিকভাবেই হতাশার।

তবে কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাবে বৈশ্বিক চিত্র ও জরুরি স্বাস্থ্য পরিস্থিতির যে অবস্থা, তাতে বিসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া একমত হয়েছে যে এটিই সবচেয়ে বিচক্ষণ ও বাস্তবিক সিদ্ধান্ত। আমাদের আশা, দ্রুত পরিস্থিতির উন্নতি হবে এবং নিকট ভবিষ্যতে সুবিধাজনক সময়ে সিরিজটি আমরা আয়োজন করতে পারব।’

অস্ট্রেলিয়ার যে ব্যস্ত সূচি, তাতে বড়ো একটা অনিশ্চয়তা তৈরি হলো যে সিরিজটি আদৌ হবে কি না। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস অবশ্য আশ্বাস দিলেন বাংলাদেশকে। তিনি বলেছেন, ‘সফর বাতিল করা সবসময়ই দুঃখজনক।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা ধন্যবাদ জানাই। তাদের খোলামেলা, বাস্তব ও দায়িত্বপূর্ণ আলোচনাই আমাদের ঐকমত্যে পৌঁছাতে সহায়তা করেছে।

আমাদের মানুষের স্বাস্থ্যকেই দুই বোর্ড সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং সিরিজ স্থগিতের সিদ্ধান্তে সেটিরই প্রতিফলন পড়েছে। আমরা সবাই জানি, বৈশ্বিক ক্রিকেট সূচি খুবই ঠাঁসা। তারপরও বাংলাদেশের প্রতি আমাদের অঙ্গীকার পূরণে সবকিছুই আমরা করব এবং নতুন তারিখ ঠিক করা নিয়ে বিসিবির সঙ্গে কাজ করে যাব।’

এই নিয়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে পিছিয়ে গেল বাংলাদেশের তিনটি সিরিজ। এই এপ্রিলেই একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। মে মাসে যুক্তরাজ্য সফরে আয়ারল্যান্ডের সঙ্গে ছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। স্থগিত হয়ে গেছে দুটিই।

বিশ্বজুড়েই স্থগিত বা বাতিল হয়ে গেছে অনেক খেলা, টুর্নামেন্ট, লিগ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯