মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইসির ৩ কর্মকর্তা জাতীয় নির্বাচন তদন্ত কমিশনে যুক্ত হলেন

ইসির ৩ কর্মকর্তা জাতীয় নির্বাচন তদন্ত কমিশনে যুক্ত হলেন

ইসির ৩ কর্মকর্তা জাতীয় নির্বাচন তদন্ত কমিশনে যুক্ত হলেন
ইসির ৩ কর্মকর্তা জাতীয় নির্বাচন তদন্ত কমিশনে যুক্ত হলেন

অনুসন্ধান ২৪ >> জাতীয় নির্বাচন তদন্ত কমিশনে নির্বাচন কমিশনের (ইসি) তিন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করতে মন্ত্রিপরিষদসচিবকে চিঠি দিয়েছে সংস্থাটি। এর আগে চার কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছিল ইসি।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর এ চিঠি পাঠিয়েছেন।

বিতর্কিত গত তিন জাতীয় সংসদ নির্বাচনের উত্থাপিত অভিযোগ পর্যালোচনা এবং ভবিষ্যতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত তদন্ত কমিশনকে সহায়তা প্রদানের লক্ষ্যে তদন্ত কমিশনে তিন কর্মকর্তাকে সংযুক্ত করেছে ইসি।

এদের মধ্যে তিনজনের দপ্তর পরিবর্তন হওয়ায় অন্য তিন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হলো।

প্রথমে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট মহাপরিচালক (ভারপ্রাপ্ত), মুহাম্মদ হাসানুজ্জামান, ইসি সচিবালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম ও মোহাম্মদ এনামুল হক ছিলেন। তাদের পরিবর্তে ওই তদন্ত কমিশনে কাজ করবেন উপসচিব মো. আব্দুল মমিন সরকার, মোহাম্মদ মোশাররফ হোসেন ও মো. হেলাল উদ্দিন খান।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯