মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> রান্নাঘরে ময়লা-আবর্জনা ফেলার বাক্সে ময়লা ও উচ্ছিষ্ট খাবার জমা হচ্ছে। আর সেখান থেকেই শুরু হয় মশা-মাছির উপদ্রব। কোনো ক্ষতিকারক রাসায়নিক স্প্রে করার পরিবর্তে ঘরোয়া টোটকাতেই মশা-মাছির সমস্যা সমাধান করা সম্ভব।
বিশেষ করে বর্ষার সময়ে এই সমস্যা আরো বাড়তে থাকে। মাছির উপদ্রবে রান্নাঘরের খাবারেও সংক্রমণ হতে পারে।
কোন মসলায় সমাধান
বাড়ির রান্নাঘরেই একাধিক মসলা রয়েছে। তার মধ্যে আবর্জনা ফেলার পাত্র থেকে মাছিকে দূরে রাখতে কাজে আসতে পারে দারচিনি ও শুকনা মরিচ। এই দুই মসলার ঝাঁঝে মাছি আবর্জনা-বাক্সে হানা দেবে না।
কিভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি পাত্রে দারচিনি ও শুকনা মরিচের গুঁড়া মিশিয়ে নিতে হবে। তার পর খালি ডাস্টবিনে প্লাস্টিক ব্যাগ রাখার পর, ভেতরে সামান্য পরিমাণে মিশ্রণটি ছড়িয়ে দিতে হবে। তারপর পাত্রের ওপরের দিকে ঢাকনা এবং গায়ে মিশ্রণটি মাখিয়ে দিতে হবে।
অতিরিক্ত প্রতিরোধ
এ ছাড়া যদি আরো জোরালো প্রতিরোধ গড়ে তুলতে চান, সেক্ষেত্রে আবর্জনা ফেলার পাত্রের মধ্যে কয়েকটি তেজপাতা ও ভিনিগারে ভেজানো একটি তুলোর বল ফেলে রাখতে পারেন।
সূত্র : আনন্দবাজার ডট কম