রবিবার, ২৬ Jul ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশালে মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সরকারি বই বিক্রির অভিযোগে ক্রেতা আটক

বরিশালে মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সরকারি বই বিক্রির অভিযোগে ক্রেতা আটক

বরিশালে মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সরকারি বই বিক্রির অভিযোগে ক্রেতা আটক
বরিশালে মাধ্যমিক শিক্ষা অফিস থেকে সরকারি বই বিক্রির অভিযোগে ক্রেতা আটক

অনুসন্ধান ২৪ >>  বরিশালের মুলাদী-রহমতপুর মহাসড়কের মীরগঞ্জ ফেরিঘাটে সরকারি নতুন ১৩০০ বইসহ ক্রেতাকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার কর্মকর্তারা।

আটক ব্যক্তির নাম আব্দুর রহমান কাজী। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুলিয়া ইউনিয়নের বালীগ্রামের আলী আকবর কাজীর ছেলে। সে মুলাদী মাধ্যমিক শিক্ষা অফিসের গুদাম থেকে বইগুলো কিনেছেন বলে দাবি করেছেন।

শুক্রবার বিকেল ৩টার দিকে বরিশাল জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০২৫ সালের বইসহ ক্রেতাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ আরও জানায়, জব্দ করা বইগুলো মাদ্রাসার ইবতেদায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির। নতুন বইগুলো প্রকাশণীতে বিক্রির জন্য নেওয়া হচ্ছিলো। প্রকাশনী থেকে এই বই কোনো পরিবর্তন ছাড়াই সরকারের কাছে বিক্রি করা হতো।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর আড়াইটার দিকে দুজন ক্রেতা মুলাদী মাধ্যমিক শিক্ষা অফিসের রেইন্ট্রিতলা এলাকার বইয়ের গুদাম থেকে বাসে নতুন বই তোলে। বন্ধের দিন বই নেওয়ায় স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি এনএসআই, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও মুলাদী থানা পুলিশকে জানায়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই বাস মীরগঞ্জ ফেরিঘাটে চলে যায়। পরে এনএসআই বরিশাল জেলা কর্মকর্তারা মীরগঞ্জ ফেরিঘাট থেকে বইসহ একজনকে আটক করে বাবুগঞ্জ থানা পুলিশে সোপর্দ করে।

আটক ব্যক্তি আব্দুর রহমান কাজী জানান, মুলাদী মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারী মো. শফিক মাহমুদ বইগুলো বিক্রি করেছেন। তবে শফিক মাহমুদ বই বিক্রির কথা অস্বীকার করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বলেন, শুক্রবার গুদাম থেকে কাউকে বই বিতরণ করা হয়না। নৈশপ্রহরী শফিক মাহমুদ দুই দিনের ছুটিতে রয়েছেন। কিভাবে গুদাম থেকে বই বের হয়েছে বিষয়টি তদন্ত করে বলা যাবে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, সরকারি বইসহ ১জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯