বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বকেয়া বিল পরিশোধে সাফল্য বাংলাদেশ

বকেয়া বিল পরিশোধে সাফল্য বাংলাদেশ

বকেয়া বিল পরিশোধে সাফল্য বাংলাদেশ
বকেয়া বিল পরিশোধে সাফল্য বাংলাদেশ

অনুসন্ধান ২৪ >> আদানির বিদ্যুতের বকেয়া উল্লেখযোগ্য অংশ ইতিমধ্যে পরিশোধ করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। তবে এখনো বাংলাদেশের কাছে প্রায় ৯০০ মিলিয়ন ডলার পাবে কম্পানিটি।

প্রতিবেদনে বলা হয়, আদানি পাওয়ারের সঙ্গে ২০১৭ সালে বাংলাদেশের তৎকালীন শেখ হাসিনার সরকার চুক্তি করে।

শুক্রবার (২ মে) আদানি পাওয়ারের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা দিলিপ ঝা-র বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বকেয়ার পরিমাণ উল্লেখযোগ্য বৃদ্ধি পেলে এক পর্যায়ে আদানি গত বছর বিদ্যুৎ সরবরাহ অর্ধেক করে দিয়েছিল। কম্পানিটির সিএফও দিলীপ ঝা বলেন, বকেয়াসহ মাসিক পরিশোধ শুরু করার পর বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

তবে চুক্তি অনুযায়ী অর্থ দিতে হিমশিম খাচ্ছিল ঢাকা। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হলে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং গত বছর সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আন্দোলনের কারণে বকেয়া বাড়তে থাকে। এরপরই বাংলাদেশের সঙ্গে ভারতের টানাপোড়েন শুরু হয়। যার প্রভাব পড়ে আদানির সঙ্গে করা বিদ্যুৎ চুক্তিতেও।

তিনি আরো বলেন, আমরা বাংলাদেশে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ করছি। তাছাড়া আমরা এখন যে অর্থ পাচ্ছি তা মাসিক বিলিংয়ের চেয়েও বেশি।

তিনি আশাবাদী যে বাংলাদেশ শুধু চলতি বিলই পরিশোধ করবে না। বরং পুরোনা পাওনাও মিটাবে।

কম্পানিটি জানিয়েছে, বাংলাদেশ প্রায় ২ বিলিয়ন ডলারের বিলের মধ্যে প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ডলার পরিশোধ করেছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯