বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আরো ১৭৭ বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরছেন

আরো ১৭৭ বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরছেন

আরো ১৭৭ বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরছেন
আরো ১৭৭ বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরছেন

অনুসন্ধান ২৪ >> লিবিয়া থেকে দেশে ফিরছেন আরো ১৭৭ বাংলাদেশে। শুক্রবার (১ মে) সকাল ৬টা ১৫ মিনিটে লিবিয়ার বুরাক এয়ারের (ইউজেড২২২) একটি ফ্লাইটে তারা বাংলাদেশে অবতরণ করবেন।

পোস্টে বলা হয়, প্রত্যাবাসিত অভিবাসীদের মধ্যে ২৫ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং বাকি ১৫২ জন বিপদগ্রস্ত অবস্থায় লিবিয়ার পূর্বাঞ্চল ও বেনগাজী হতে স্বেচ্ছায় দেশে ফিরে গেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

তাদের মধ্যে ১৬ জন অভিবাসী শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

লিবিয়ার রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবাসিত অভিবাসীদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদেরকে বিদায় জানান। এ সময় দূতাবাসের মিনিস্টার (রাজনৈতিক) এবং মিনিস্টার (শ্রম) উপস্থিত ছিলেন।

একই সঙ্গে দেশে ফিরে পাচারকারী চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও তিনি তাদের পরামর্শ দেন।

এছাড়াও তিনি অবৈধ অভিবাসনের ঝুঁকি ও এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য কাজ করতে তাদের আহ্বান জানান।

রাষ্ট্রদূত ফ্লাইটটি যথাসময়ে পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ এবং আইওএম-এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯