রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পটুয়াখালী মেডিকেলে ৩ দফা দাবিতে বহির্বিভাগের সেবা বন্ধ

পটুয়াখালী মেডিকেলে ৩ দফা দাবিতে বহির্বিভাগের সেবা বন্ধ

পটুয়াখালী মেডিকেলে ৩ দফা দাবিতে বহির্বিভাগের সেবা বন্ধ
পটুয়াখালী মেডিকেলে ৩ দফা দাবিতে বহির্বিভাগের সেবা বন্ধ

 অনুসন্ধান ২৪ >> ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত এক চিকিৎসককে ওএসডির আদেশ প্রত্যাহারসহ দফা দাবিতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সেবা দ্বিতীয় দিনের মতো বন্ধ রেখেছেন চিকিৎসক ইন্টার্ন চিকিৎসকরা।

শুক্রবার (১৮ এপ্রিল) কোন অবস্থান কর্মসূচি না থাকলেও বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন হাসপাতালের চিকিৎসক ইন্টার্ন চিকিৎসকরা

ঘটনার প্রেক্ষিতে তিন দফা দাবিতে গেলো বৃহস্পতিবার থেকে বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ রাখেন চিকিৎসক ইন্টার্ন চিকিৎসকরা। তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা

তিন দফা দাবি হলোঃ
. হাসপাতাল ক্যাম্পাসে ডাক্তার, নার্স, সংশ্লিষ্ট কর্মচারী, মেডিকেল শিক্ষার্থী এবং চিকিৎসাধীন রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
. তদন্ত চলাকালীন সময়ে চিকিৎসক ডা. শামিম আল আজাদকে ওএসডির আদেশ প্রত্যাহার করতে হবে।
. পটুয়াখালীতে ৫০০ শয্যা বিশিষ্ট পুর্নাঙ্গ হাসপাতাল চালু প্রয়োজনীয় লোকবল নিয়োগ করতে হবে

জানা যায়, গত গত ১৪ এপ্রিল দুপুরে পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিক তার সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনায় আশিকের সহপাঠীরা চিকিৎসকেরঅবহেলারঅভিযোগ তোলেন। এরপর গত ১৬ এপ্রিল পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. এম এস শামিম আল আজাদকে ওএসডি করা হয়

ইন্টার্নি চিকিৎসক এসোসিয়েশন এর সভাপতি ডা. মো. সবুর হোসেন বলেন, ‘আমাদের নিরাপত্তাহীনতার কারণে হাসপাতালের সব সেবা বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি হাসপাতালের এক চিকিৎসককে ভুয়া তথ্য উপস্থাপন করে ওএসডি করা হয়েছে। তাই আমরা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছিলাম

তিনি বলেন১৪ এপ্রিল এর ঘটনায় হাসপাতল ভাংচুর ঘটনার তদন্ত এবং যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা উচিত। এগুলো জনগনের তথা রাষ্ট্রের সম্পদ। আমরা ইন্টার্নি শেষ করে চলে যাবো। কিন্তু পটুয়াখালী জেলার মানুষ আর কত স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত থাকবে? যেখানে রোগীর তুলনায় আসন কম , ২৫০ আসনের হাসপাতালে ৫০০৬০০ রোগীর সেবা দিতে হচ্ছে। ১৮০ জন ডাঃ প্রয়োজন, সেখানে মাত্র ২০ জন ডাক্তার রয়েছে। সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থার অভাব রয়েছে। এসময় জেলাবাসীকে তাদের প্রতিপক্ষ হিসেবে না নেয়ারও আহ্বান জানান তিনি

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯