রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে ঘরে একা পেয়ে পঞ্চম শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণ

বরিশালে ঘরে একা পেয়ে পঞ্চম শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণ

বরিশালে ঘরে একা পেয়ে পঞ্চম শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণ
বরিশালে ঘরে একা পেয়ে পঞ্চম শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণ

অনুসন্ধান ২৪ >> বরিশালের আগৈলঝাড়ায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছেন এক সন্তানের জনক। বুধবার দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সেরাল গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে

ঘটনায় ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সেরাল গুচ্ছ গ্রামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) বুধবার দুপুরে ঘরে একা পেয়ে একই এলাকার মতিউর সন্যামতের বখাটে ছেলে সুমন সন্যামত জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই ছাত্রী কিছুটা অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি তার মাকে বলে দেন। একই দিন রাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা বাদি হয়ে আগৈলঝাড়া থানায় সুমন সন্যামতকে আসামি করে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। স্কুলছাত্রীরকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে

মামলার বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, ধর্ষককে গ্রেফতারের জন্য আমাদের অভিযান চলমান রয়েছে। ধর্ষণের শিকার স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯