সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে পুলিশ সদস্যর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ

বরিশালে পুলিশ সদস্যর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ

স্ত্রীকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ পুলিশ সদস্যর বিরুদ্ধে

ঝালকাঠি নলছিটি উপজেলার দপদপিয়ায় যৌতুকের দাবিতে স্ত্রী তাসমিয়া নওরিন অর্থিকে দফায় দফায় অমানসিক নির্যাতন সহ শ্বাসরোধ করে হত্যা চেষ্টার অভিযোগ আছে স্বামী পুলিশ সদস্যর বিরুদ্ধে।

গত রবিবার রাত দশটা ও গভীর রাত তিনটার দিকে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।আহত অর্থীর বাবার বাড়ির লোকজন সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন ।

 

অর্থি জানান, পাঁচ বছর পূর্বে নিজেদের পছন্দে দপদপিয়ায় এলাকার আলম শিকদারের মেয়ে অর্থী একই এলাকার বাবুল মাঝির ছেলে পুলিশ সদস্য আল মাহমুদ শাওনের সাথে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের সাড়ে তিন বছরের একটি শিশু সন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী আল মাহমুদ যৌতুক চেয়ে আসছে অর্থি ও তার পরিবারের কাছে।

তাছাড়া স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় তুচ্ছ বিষয় পারিবারিকভাবে ঝগড়া লেগেই থাকত। কথায় কথায় স্বামী মাহমুদ স্ত্রী কে শারীরিক মানসিক নির্যাতন করতো। একাধিকবার এমন নির্যাতন হতে থাকলেও সন্তানের কথা ভেবে বারবার স্ত্রী অর্থী মুখ বুঝে সহ্য করে নিরবতা পালন করে আসছে।

 

আল মাহমুদ- স্ত্রীকে তার কাছ থেকে ডিভোর্স দিয়ে চলে যেতে বলেন। কিন্তু অর্থী প্রতিবাদ করলে তার উপরে চড়াও হয় এবং মোটা অংকের যৌতুক দাবি করে। আর এটাকে কেন্দ্র করে রবিবার রাত দশটা ও গভীর রাত তিনটার দিকে ঘরের মধ্যে আটকিয়ে মধ্য যুগের কায়দায় বেদম মারধর করে সারা শরীরে দাগ বানিয়ে রক্তাক্ত জখম করে । পূর্বে ও একাধিকবার গৃহবধূ অর্থিকে নির্যাতন করে আসলেও তা পারিবারিক ভাবে সমাধানের চেষ্টা করা হয়েছিল।অর্থি কে নির্যাতন করার চিত্র পুলিশ কর্মকর্তারা দেখে চমকিয় যান। চিকিৎসা নিয়ে আইনি প্রক্রিয়ায় যাওয়ার পরামর্শ দেয়। স্বামী আল মাহমুদ বর্তমানে বাকেরগঞ্জ থানায় কনস্টেবল পদে কর্মরত রয়েছে।অর্থীর পরিবার এমন অমানসিক নির্যাতনের ঘটনায় বিচার দাবি করেন।

এ ঘটনায় নলছিটি থানার অফিসার্স ইনচার্জ আব্দুস সালাম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯