শনিবার, ২৫ Jul ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> বরিশাল নগরীর বটতলা এলাকার একটি ঘর থেকে মুক্তা আক্তার (১৮) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১২টার দিকে কোতয়ালি মডেল থানা পুলিশের এসআই আজিজুল ইসলামের নেতৃত্বে লাশটি উদ্ধার করা হয়। এবং পরক্ষণে সুরতহাল শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে এসআই আজিজুল ইসলাম জানান, তরুণীর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুরহস্য উন্মোচিত হবে। তবে স্বজনদের দাবি এবং প্রাথমিকভাবে যা প্রত্যক্ষ করা গেছে, তাতে মনে হচ্ছে তরুণী নিজেই গলায় ফাঁস দিয়েছেন। তারপরেও সত্য কী তা নিশ্চিত হতে রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।’
পুলিশ জানিয়েছে, তরুণীর লাশ ঘরের ভেতরে আঁড়ার সাথে ঝুলতে দেখে স্বজনেরা থানায় খবর দেয়। পরবর্তীতে এসআই আজিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন। এই অস্বাভাবিক মৃত্যুর নেপথ্য কারণ হিসেবে পুলিশ প্রাথমিকভাবে কিছু না বলতে পারলেও স্বজনদের দাবি মুক্তা সকলের অজান্তে গলায় ফাঁস দিয়েছে। কিন্তু কি কারণে আত্মহত্যা করেছে তা পুলিশ নিশ্চিত হতে পারেনি। এমনকি স্বজনেরা প্রকৃত কারণ বলতে পারছেন না।