সোমবার, ০৮ Jun ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
প্রকাশিত সংবাদের প্রতিবাত

প্রকাশিত সংবাদের প্রতিবাত

চন্দ্রমোহনের জেলেদের চালে থাবা, শিরোনামে একটি সংবাদ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চন্দ্রমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. ফোরকান হাওলাদার।

প্রতিবাদে তিনি বলেন, এলাকার একটি কুচক্রি মহল তাকে রাজনৈতিক, সামাজিক, পারিবারিক ও মানসিকভাবে হয়রানি এবং মানহানি করার হীন উদ্দেশ্যে তার বিরুদ্ধে এমন অপপ্রচার চালিয়েছে। যাহা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট, মনগড়া ও কাল্পনিক।

তিনি বলেন, সারা দেশে যখন লকডাউন চলছে এই কঠিন দূঃসময়ে ইউনিয়নের জেলেদের পক্ষে গত ৭ এপ্রিল মঙ্গলবার সকালে চন্দ্রমোহন ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের জেলেদের নামের দুই মাসের চাল বিতারনের তালিকাসহ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর আজিজ হাওলাদারকে নিয়ে চাল দেবার স্থানে আসেন ইউনিয়ন ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য এবং জেলেদের চাল বিতারনের ডিলার ফোরকান হাওলাদার। তিনি ইউনিয়ন চেয়ারম্যানের কাছে, কতজন জেলে কত টন চাল বরাদ্দ এসেছে এবং চাল বিতারন জেলেদের সভাপতি ও পরিষদের সচিব এবং অন্য কোন সরকারি লোক থাকবে কি না এমন প্রশ্ন কারা মাত্রই তার হাতে থাকা সুপারিশকৃত তালিকাটি তালাশ টিম পরিচয়ে সাত থেকে আট জন লোক এবং একজন তালাশ টিমের সম্পাদক হোসাইন মারুফ পরিচয় দিয়ে তালিকাটি কেড়ে নিয়ে বলতে থাকেন আপনার নামে অভিযোগ আছে আপনি চাল মাপে কম দেন এবং একশত টাকা করে বেশী নিচ্ছেন আমার কাছে প্রমান আছে। আমি আপনার নামে নিউজ করবো আমাকে টাকা দেন না হয় পুলিশ খবর দিয়ে আপনাকে দরিয়ে দেব। এমন ভাবে তারা এক জটল্লা তৈরি করেন এবং বড় অংকের টাকা দাবি করতে থাকে না দিলে মিথ্যা নিউজ করে ফাঁসিয়ে দেবার হুমকির দেন।

পরে ঐ দিনই সন্ধ্যায় আবার আমার কাছে টাকা চায় যাহা এলাকার লোকজন স্বাক্ষী আছে এবং রেকর্ডও আছে। আমি ৬৮০ জন কার্ড ধাড়া জেলেদের নামের চাল দিবার সময় বাংলাদেশ মানবাধিকার কমিশনের কাউনিয়া থানার সাধারন সম্পাদক মো: আনোয়ার হোসেন ও বন্দর থানার সাধারন সম্পাদক ফেরদৌসসহ তাদের সংগঠনের সদস্যকে উপস্থিত রেখে চাল বিতারন করেছি। আমি জেলেদের পাওনা চাল বুঝিয়ে দিয়েছি তারা কোন অভিযোগ দেয় না বরং কুচক্রী মহল সাংবাদিকরা আমার নামে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। আমি ওই সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯