মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চন্দ্রমোহন আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

চন্দ্রমোহন আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

চন্দ্রমোহন আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
চন্দ্রমোহন আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক .. আদালতের নির্দেশ অমান্য করে বরিশাল সদর উপজেলা ১০ নং চন্দ্রমোহন ইউনিয়ন এর চন্দ্রমোহন গ্রামে মোঃ আনোয়ার হোসেন এর ঘরের ভিটায় কলাগাছ লাগিয়ে বিল্ডিং নির্মাণের ইট রাতের আধারে চুরি করে জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার ওই ব্যক্তির ঘর নিমার্ণের ইট চুরি করে নিয়ে জায় ও বসতভিটায় কলাগাছ লাগায় ভূমি দস্যুরা।
চন্দ্রমোহন ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আবুল ফকিরের নেতৃত্বে বিল্ডিং নিমার্ণের ইট চুরি ও বসতভিটায় কলাগাছ লাগানোর হয় বলে অভিযোগ পাওয়া জায়।
মামলা সূত্রে জানা গেছে, ওয়ারিশসূত্রে চর চন্দ্রমোহন মৌজায় জে এল নং ১৩৯, বি এস খতিয়ন নং ২০৪ দাগ নং ২৬০২ জমি থেক ৬ শতক জমির মালিক মোঃ আনোয়ার হোসেন ও তাঁর পরিবার। দীর্ঘ ১০০ বছরের বেশি সময় ধরে তাঁরা পূর্ব পুরুষ সেখানে বসবাস করে আসছেন।

জমি দখলের এ চেষ্টা নিয়ে গ্রামে একাধিকবার সালিস বৈঠক হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি। এরপর ১৭ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন আনোয়ার হোসেন। ওই দিনই আদালত এই জমির ওপর স্থিতাবস্থা (১৪৪/১৪৫ ধারা) জারি করেনচন্দ্রমোহন আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

চন্দ্রমোহন আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টাসাংবাদিক মোঃ আনোয়ার হোসেন জানান, আদালতের ১৪৪ ধারার এই নোটিশ উভয় পক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। এবং বন্দর থানার ওসি ও এসিল্যান্ড (ভূমি)কে এক কপি করে দেওয়া হয়েছে।

আনোয়ার হোসেনসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, জমি দখলের উদ্দেশ্যে গত (১৬ফেব্রুয়ারী) সকাল নয়টার দিকে শাবল, দা ও কুড়াল নিয়ে ওয়ার্র্ড আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবুল ফকিরের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল আনোয়ার হোসেনের বিল্ডিং নিমার্ণের লেভারের উপর হামলা চালায়। তারা বিল্ডিং নিমার্ণ এর ইট নিয়ে জায়। মোঃ আনোয়ার হোসেন জানান, আমি বরিশাল থাকি। দেশের বাড়ির পুরানো টিনের ঘরটি বন্যা রেমালে ভেঙ্গে মাটিতে পরে জায়। তাই পুরানো ঘরের ভিটায় আমি আধাপাঁকা দুটি রুম নির্মাণের কাজ করায় ভূমি দস্যুরা কিছু বুজার আগেই পরিকল্পিতভাবে আমার লেভারের উপর হামলা চালায়। হামলাকারীরা বলেন, আমাদের চাঁদা দিয়ে বিল্ডিং করতে হবে না হয় এই বাড়িতে কোন ঘর উঠাতে পারবি না বলে সাফ জানিয়ে দেয়। এতে বাধা দিলে আমার পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা চলে যায়।
জানতে চাইলে আবুল ফকির বলেন, তার বাবা আর আমার বাবা আপন ভাই, ওয়ারিশসূত্রে যে পরিমান জমি তার ছোট ভাই পেয়েছে তার চেয়ে বেশি জমি আমার বাবায় দলিল করেছে তাই আমি আমার ওয়ারিশদের নিয়ে ওই জমি দখল করতে গিয়েছি।

চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল হক বলেন, আনোয়ার হোসেনের পিতার নামে ঘরের ভিটাসহ ৬ শতাংশ জমি বি এস রেকর্ড হয়েছে। আনোয়ার তার পুরানো ভিটায় ঘর তুলেতেছে সেখানে বাধা দেওয়া ঠিক হয়নি। তিনি আরও বলেন, যদিও ঘর তুলতে বাধা দিতে হয় তা হলে বি এস রেকর্ড আদালতের মাধ্যেমে ভেঙ্গে সরকারি প্রশাসনের মাধ্যেমে বাধা দিতে হবে। এর আগ পর্যন্ত ওই জমির মালিক আব্দুল হাশেম ফকিরের ওয়ারিশ মোঃ আনোয়ার হোসেন।

বন্দর থানার(ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা উপেক্ষা করে জমিতে প্রবেশ সম্পূর্ণ বেআইনি। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯