সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >>এবার ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাধ্যতামূলক অবসরে পাঠানো ডিসিরা সবাই ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।তিনি বলেছেন, ২০১৪ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে যেসব ডিসি দায়িত্বে ছিলেন তাদের মধ্যে এখন চাকরি রয়েছে চারজনের।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে এ তথ্য নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।
এই চারজনসহ ১৮ সালের আরো ১৮ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রনালয়।