মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা অভিযানের সময় গুলিবিদ্ধ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাপান সরকার ১৪ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস খোঁজ মিলছে না অভিনেতা আলভীর এবারে পর্দা উঠল অমর একুশে বইমেলার অনুমোদনহীন গ্যাস পাম্পে আগুন, তদন্ত কমিটি গঠন ১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ব্যাংক বন্ধ কলকারখানা চালুতে সহযোগিতা করবে: গভর্নর সাতক্ষীরা গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২ দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০ বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ, পুলিশ মোতায়েন মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
অজিদের অধিনায়ক কে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ কামিন্স-হ্যাজলউডের

অজিদের অধিনায়ক কে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ কামিন্স-হ্যাজলউডের

অজিদের অধিনায়ক কে  চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ কামিন্স-হ্যাজলউডের
অজিদের অধিনায়ক কে  চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ কামিন্স-হ্যাজলউডের

অনুসন্ধান ২৪ >>পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে বড় দুঃসংবাদ পেল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ইনজুরির কারণে ৫০ ওভারের এই টুর্নামেন্টে খেলা হবে না ভারতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জেতা অধিনায়ক ও পেসার প্যাট কামিন্সের।

তার সঙ্গে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন পেসার জর্জ হ্যাজলউড। আছে আরও দুই দুঃসংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আছে মার্কোস স্টইনিস তাৎক্ষণিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ইনজুরির কারণে আগেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন মিশেল মার্শ। ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের জায়গা পূরণের মতো ক্রিকেটার নিশ্চয় খুঁজে নেবে। রেকর্ড ৬টি ওয়ানডে বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া ক্রিকেটে ওই গভীরতা আছে। প্রশ্ন হচ্ছে- চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কের দায়িত্ব কার কাঁধে দেবে অস্ট্রেলিয়া? অজি কোচ ম্যাকডোনাল্ড অবশ্য স্টিভ স্মিথ ও ট্রাভিস হেডের মধ্যে একজনকে বেছে নেওয়ার কথা ভাবছেন।

কামিন্স ও হ্যাজলউডের বিষয়ে সিএ’র প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘দূভাগ্যবশত, কামিন্স, হ্যাজলউড ও মার্শের ইনজুরি আছে এবং তারা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে খেলার মতো ফিট হতে পারবে না। এটা দুশ্চিন্তার, তবে অন্যদের জন্য দরজা খুলে যাচ্ছে।’

কোচ ম্যাকডোনাল্ড বলেন, ‘আমরা যখন চ্যাম্পিয়ন্স ট্রফির এই দলটা নিয়ে কথা বলছিলাম তখন স্মিথ ও হেডের সঙ্গে কথা হয়েছিল। আমরা তাদের দু’জনকে নেতৃত্বের জন্য ভাবছি। তাদের দু’জনের থেকেই একজন দায়িত্বটা পাবে। স্মিথ নেতৃত্বে ফিরে টেস্টে খুব ভালো করেছে। ওয়ানডে নিয়েও অনেক কাজ করেছে। তাদের দু’জনের একজনই হবে অধিনায়ক।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া গ্রুপ ‘বি’তে রয়েছে। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান আছে তাদের গ্রুপে। ২২ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে অজিরা টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯