সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দুদক শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি নিয়ে অনুসন্ধান করবে

দুদক শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি নিয়ে অনুসন্ধান করবে

দুদক শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি নিয়ে অনুসন্ধান করবে
দুদক শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি নিয়ে অনুসন্ধান করবে

অনুসন্ধান ২৪ >>অর্থের বিনিময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি অর্জনের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

এ ছাড়া রাষ্ট্রের শত শত কোটি কোটি টাকা অপচয় করে বিদেশ ভ্রমণের বিষয়গুলোও খতিয়ে দেখবে দুদক।

ব্রিফিংয়ে আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি সংগ্রহ করেছেন।

দেশের সরকারি টাকা লবিস্টের পেছনে ব্যয় করে মানদণ্ড ভঙ্গ করে সংগ্রহ করা উল্লেখযোগ্য কয়েকটি ভুয়া ডক্টরেট ডিগ্রি হলো—ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসেলস, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। জানা যায়, তিনি যেসব পদক ও ডিগ্রি সংগ্রহ করেছেন, তার প্রায় সবগুলোর পেছনে প্রচুর খরচ বা জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময়ে বাগিয়ে নিয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক কর্মকর্তা মো. আক্তার হোসেন বলেন, দুদকের গোয়েন্দা অনুসন্ধানে পাওয়া এসব তথ্য পর্যালোচনা করে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯