সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভোলা ১ আসনের সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন

ভোলা ১ আসনের সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন

ভোলা ১ আসনের সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন
ভোলা ১ আসনের সাবেক মন্ত্রীর বাড়িতে আগুন

অনুসন্ধান ২৪ >> আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের বাসভবনে আগুন দেওয়া দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে একদল যুবক ভোলার বাংলা স্কুল মোড়ে থেকে আওয়ামী লীগ বিরোধী স্লোগান ‘আওয়ামী লীগের আস্তানা এ ভোলাতে রাখবো না’, ‘ফাঁসি চাই, ফাঁসি চাই শেখ হাসিনার ফাঁসি চাই’দিতে থাকে। পরে তারা তোফায়েল আহমদের বাসভবনটিতে আগুন ধড়িয়ে দেয়। এ সময় ঘরে থাকা আসবাবপত্র বাইরে এনে পুড়িয়ে দেওয়া হয়।

বুধবার (০৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে ভোলা সদরের গাজীপুর রোডে অবস্থিত তোফায়েল আহমেদের ‘প্রিয় কুটির’ নামের বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এর পূর্বে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ভারত থেকে নেতা কর্মীদের উদ্দেশে ভার্চুয়াল বক্তব্য দেওয়ার প্রতিবাদে রাত ৯টার দিকে ভোলা জেলার বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও ছাত্র-জনতা শহরে বিক্ষোভ মিছিল বের করে।

এ ঘটনায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বা ওই এলাকার কাউকে ঘর থেকে বেড় হতে দেখা যায়নি। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যদেরও তেমন উপস্থিতি চোখে পড়েনি।

এ বিষয়ে ভোলা মডেল থানা পুলিশের ওসি হাসনাইন পারভেজকে একাধিকবার ফোন করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলাতে এসে প্রিয় কুটির নামের এই বাড়িতে বসবাস করতেন তোফায়েল আহমেদ। বাড়িটিতে বসেই দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন তিনি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে এখানে আর কেউ আসেননি। তখন থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯