সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সফল হবে না আ.লীগ বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলেও: আসিফ মাহমুদ

সফল হবে না আ.লীগ বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলেও: আসিফ মাহমুদ

সফল হবে না আ.লীগ বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলেও: আসিফ মাহমুদ
সফল হবে না আ.লীগ বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলেও: আসিফ মাহমুদ

অনুসন্ধান ২৪ >>ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় ৬ মাস পর নতুন করে সক্রিয় রাজনীতিতে ফিরতে চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ। ফেব্রুয়ারি জুড়েই নানা কর্মসূচি দিয়েছে দলটি। তবে এসব কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলেও সফল হবে না আওয়ামী লীগ; এমন মন্তব্য করেছেন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমাবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আয়োজিত স্বরস্বতী পূজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন আসিফ মাহমুদ।

বাংলাদেশের জনগণ এ বিষয়ে খুবই উদ্বিগ্ন উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, ‘মানুষ চায় না আওয়ামী লীগ কোনভাবেই তার মতাদর্শ, তার নাম নিয়ে, একটা এরকম গণহত্যা ঘটানোর পর তারা আবারও ফিরে আসুক। কারণ এটা বাংলাদেশের সকল জনগণের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।’

আসিফ অভিযোগ করেন, পাঁচই অগাস্টের পরিবর্তনের পরে আওয়ামী লীগ প্রথম দিন থেকেই সুযোগ খুঁজে বেড়াচ্ছে। নতুন করে ফের কর্মসূচি দিয়েছে তারা। বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করছে। তবে এসব কর্মসূচিতে সফল হতে পারবে না তারা।

আসিফ বলেন, ‘এ ধরনের উস্কে দেয়ার মতো পরিস্থিতি পাঁচই অগাস্টের পর থেকেই ঘটছে। ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এক ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা আছে। এখন পর্যন্ত তারা তাতে সফল হয়নি।’

অনেকবার বিশৃঙ্খলা ঘটাতে তারা চেষ্টা করলেও এবার তারা বিশৃঙ্খলা ঘটাতে পারবে না বলে মন্তব্য করেন এই উপদেষ্টা।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে লিফলেট বিতরণ, অবরোধ ও হরতালের মতো কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। যা বাস্তবায়নে সারাদেশে লিফলেট বিতরণ করছে দলটির কর্মীরা।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯