বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গাজীপুরে প্রেমিকার সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বলি যুবক

গাজীপুরে প্রেমিকার সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বলি যুবক

গাজীপুরে প্রেমিকার সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বলি যুবক
গাজীপুরে প্রেমিকার সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বলি যুবক

অনুসন্ধান ২৪ >>প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকার নতুন প্রেমিক শৈকতকে (১৯) হত্যার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় অভিযুক্ত আপেল মাহমুদ আমিনুরকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষনিক অভিযান চালিয়ে ঘটনার ২ ঘণ্টার মধ্যে আপেল মাহমুদ আমিনুরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নিহতের চাচা রেজাইল করিম বাদী হয়ে রাতেই থানায় হত্যা মামলা করেন। আজ বুধবাদ দুপুরে পুলিশ আমিনুরকে আদালতে সোপর্দ করে।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আপেল মাহমুদ আমিনুরকে গ্রেপ্তার করে। আমিনুর ওই গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় এমএইচ এ্যাপারেলস্ নামক পোশাক কারখানায় কোয়ালিটি ইনিসপেক্টর পদে চাকরি করতেন।

নিহত শৈকত বগুড়া জেলার সারিয়াকান্দি থানার হাওরাখালী গ্রামের বাসিন্দা। হত্যাকান্ডে অভিযুক্ত আপেল মাহমুদ আমিনুর একই জেলার শিবগঞ্জ থানার টেবাগাড়ি গ্রামের বাসিন্দা।

নিহতের সহকর্মী শাহনূর বলেন, ‘শৈকত আমার সহকর্মী। আমরা একই বাসায় ভাড়া থাকতাম। গতকাল রাতে ডিওটি শেষে কারখানা থেকে বের হয়। পাশের একটি হোটেলে রাতের খাবার খায়। কিছু সময় পর তার চাচাকে ফোন করে জানতে পাই সে ছুড়িকাঘাত হয়েছেন।’

স্থানীয়রা জানিয়েছে, সহকর্মী রোজীনা আক্তার ছামিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে শৈকতের। সুযোগ পেলেই প্রেমিকাকে নিয়ে ঘুরে বেড়াত শৈকত। কয়েকদিন আগেও আমিনুরের প্রেমিকা ছিল ছামিয়া। নিজের প্রেমিকা অন্যের সঙ্গে সর্ম্পক মেনে নিতে পারেনি আমিনুর। এতে তিনি প্রতিশোধ পরায়ন হয়ে উঠেন। পরে গতকাল রাতে শৈকতকে ধারাল ছোড়ার আঘাত করেন, এতে শৈকত মাটিতে লুটিয়ে পরেন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘খবর পেয়ে রাতেই হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তাতক্ষনিক অভিযান চালিয়ে হত্যাকারি আমিনুরকে গ্রেপ্তার করা হয়। ’

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুর জানিয়েছেন রোজীনা আক্তার ছামিয়া নামের এক নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সাত-আট মাসের সম্পর্ক হঠাৎ ভেঙ্গে দেয় ছামিয়া। বন্ধ করে দেয় তার সঙ্গে সব ধরণের যোগাযোগ। কিছু দিন ধরে ছামিয়া শৈকতের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। চোখের সামনে ছামিয়া হাত ধরে ঘুরে বেড়াতো শৈকত। এমনটি মেনে নিতে পারেনি আমিনুর। প্রতিশোধ পরায়ন হয়ে উঠেন তিনি। সেই থেকে শৈকতকে হত্যার পরিকল্পনা করেন আমিনুর। গতকাল রাত নয়টার দিকে শৈকতের শরীরে ধারাল ছোড়ারা দিয়ে একাধিক আঘাত করেন আমিনুর। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার আমিনুরকে আজ আদালতে পাঠানো হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.সাইকা ইমরুজ ইমা জানান, ওই ব্যক্তিকে রাত ১০টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে পুলিশে খবর দিলে রাতেই পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯