সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>ঝালকাঠি ১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমরকে ঢাকায় নিতে প্রিজন ভ্যানসহ শক্তিশালী পুলিশ দল চেয়ে মঙ্গলবার (৭ জানুয়ারি) ঝালকাঠি জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল্লাহ ইবনে তোফাজ্জল হোসেন খান স্বাক্ষরিত একটি পত্রে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল্লাহ ইবনে তোফাজ্জল হোসেন খান স্বাক্ষরিত একটি পত্রে আগামীকাল ৮ জানুয়ারি সকাল ১০টায় ঝালকাঠি ১ আসনের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমরকে ঝালকাঠি জেলা কারাগার থেকে ঢাকার একটি আদালতে হাজিরা দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ, ঢাকায় নেয়ার নিমিত্তে সশস্ত্র শক্তিশালী পুলিশ দল চেয়েছেন।