মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
যুবদলকর্মীকে হত্যার অভিযোগে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

যুবদলকর্মীকে হত্যার অভিযোগে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

যুবদলকর্মীকে হত্যার অভিযোগে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন
যুবদলকর্মীকে হত্যার অভিযোগে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

অনুসন্ধান ২৪ >>যুবদলকর্মী নাসির হত্যার সঙ্গে জড়িতরা কেউ ইসলামী আন্দোলন ও তার সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছে বরগুনার পাথরঘাটা উপজেলা ইসলামী আন্দোলন।

গতকাল শুক্রবার রাতে উপজেলার প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানায় পাথরঘাটা উপজেলা ইসলামী আন্দোলনের নেতারা। এ সময় তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রত্যক্ষদর্শী আনছার মোল্লা বলেন, বুধবার দুপুর দেড়টার দিকে হঠাৎ করে চিৎকার শুনে বাড়ি থেকে রাস্তায় বের হয়ে দেখি নাসিরকে কুপিয়ে দুইজন পালিয়ে যান। তাৎক্ষণিক উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্তত ৮ থেকে ১০ জন লোক ছিল।

এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি ডা. এম এস সোহাগ বাদশা।

এ সময় ডা. এম এস সোহাগ বাদশা তার বক্তব্যে জানান, হত্যাকারীরা কেউ ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত নয়। ওই হত্যা ঘটনার দায় বিএনপি ও জামায়াতে ইসলামী দ্বারা ইসলামী আন্দোলনের ওপর চাপানোর যে চেষ্টা চলছে তার প্রতিবাদে তীব্র নিন্দা জানান তিনি।

এর আগে, বুধবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে পাথরঘাটা নতুন বাজার ব্রিজের উত্তর পাড়ে খাদ্য গুদামের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে নাসির মোটরসাইকেল চালক হাসানকে থাপ্পড় মারেন। ওই জের ধরেই নাসিরকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা স্থানীয়দের।

এর আগে, গত বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকায় যুবদলকর্মী নাসিরকে হত্যা করা হয়। নাসির পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শাহজাহানের ছেলে।

হত্যাকাণ্ডের পর বুধবার রাতেই নাসিরের বোন রুমি আক্তার পাথরঘাটা থানায় ৮ জনের নাম উল্লেখ এবং ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। রাতেই আসামি রাব্বির বাবা মাহবুব শিকদারকে আটক করে পুলিশ।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯