বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতীয় ৩১ জেলে পটুয়াখালী ছাড়লেন

ভারতীয় ৩১ জেলে পটুয়াখালী ছাড়লেন

ভারতীয় ৩১ জেলে পটুয়াখালী ছাড়লেন
ভারতীয় ৩১ জেলে পটুয়াখালী ছাড়লেন

অনুসন্ধান ২৪ >>নিজ দেশে (ভারত) যাওয়ার লক্ষ্যে পটুয়াখালী থেকে মোংলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভারতীয় ৩১ জেলে। গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী মামলা প্রত্যাহার করায় পটুয়াখালী জেলা কারাগার থেকে মুক্তিপান এসব জেলেরা।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিসিজিএস অপরাজেয় বাংলার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডা রাকিবুল ইসলামের নেতৃত্বে দুটি বোটে তারা রওনা দেন।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, গত ১৫ অক্টোবর রাতে টহল চলাকালে বাংলাদেশের জলসীমানা থেকে দুটি ট্রলিং ট্রলারসহ ভারতীয় এসব জেলেকে আটক করেন বানৌজা শহীদ আখতার উদ্দিন জাহাজে কর্তব্যরত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

এ সময় ইলিশসহ বিভিন্ন প্রজাতির ৫০ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জলসীমা আইনে তাদের নামে কলাপাড়া থানায় মামলা হয়। পরে তাদের কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক সবাইকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরো জানান, গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী মামলা প্রত্যাহার করায় পটুয়াখালী জেলা কারাগার থেকে মুক্তিপান এসব জেলেরা।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯