বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
সারদায় প্রশিক্ষণরত আরো ৮ উপ-পরিদর্শককে অব্যাহতি

সারদায় প্রশিক্ষণরত আরো ৮ উপ-পরিদর্শককে অব্যাহতি

সারদায় প্রশিক্ষণরত আরো ৮ উপ-পরিদর্শককে অব্যাহতি
সারদায় প্রশিক্ষণরত আরো ৮ উপ-পরিদর্শককে অব্যাহতি

অনুসন্ধান ২৪ >>বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় প্রশিক্ষণরত আরো ৮ উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) রাত ৮টার দিকে তাদের হাতে অব্যাহতিপত্র তুলে দেওয়া হয়। একইসঙ্গে রাত ৯টার মধ্যে তাদের একাডেমি থেকে মৌখিকভাবে বের হয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঞার পক্ষে অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) মো. তানভীর সালেহীন।

এর আগে, গত রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাঠে নির্দেশনা না মেনে উচ্চস্বরে হইচই করার অভিযোগে এই ৮ এসআইকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল। নোটিশে তাদের তিন কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়। নোটিশের চিঠিতে জানানো হয়েছিল, ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে তাদের অব্যাহতি দেওয়া হবে।

৪০তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট ৮২৩ জন ছিলেন। তারা গত বছরের ৪ নভেম্বর থেকে সারদায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু করেন। তাদের মধ্যে তিন ধাপে ৩১৩ জন এসআইকে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে শোকজ করে একাডেমি। এরই মধ্যে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরমধ্যে গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন ও সর্বশেষ ১৮ নভেম্বর ৩ জনকে অব্যাহতি দেওয়া হয়। এবার চতুর্থ ধাপে প্রায় একই ধরনের অভিযোগে আরও আটজনকে শোকজের পর অব্যাহতি দেওয়া হলো।

অব্যাহতি পাওয়া এক এসআই বলেন, তাদের সন্ধ্যার পর অব্যাহতিপত্র ধরিয়ে দেওয়া হয়। পাশাপাশি রাত নয়টার মধ্যে পুলিশ একাডেমি ছাড়তে বলা হয়েছে।

এর আগে, ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের ৬২ জন সহকারী পুলিশ সুপারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিল। ২০২৩ সালের ২০ অক্টোবর ওই কর্মকর্তাদের এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে ২০ অক্টোবর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র উপদেষ্টা রাজশাহীতেও এসেছিলেন। তবে আগের রাতে হঠাৎ করেই কুচকাওয়াজ স্থগিত করে দেওয়া হয়। এরপর আবার ২৪ নভেম্বর এ অনুষ্ঠানের জন্য দিন ঠিক করা হয়েছিল। পরে সেটিও স্থগিত করা হয়।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯