বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাজশাহী সিটি কর্পোরেশনে দরপত্র ছাড়াই সংস্কার কাজ, অভিযানে দুদক

রাজশাহী সিটি কর্পোরেশনে দরপত্র ছাড়াই সংস্কার কাজ, অভিযানে দুদক

রাজশাহী সিটি কর্পোরেশনে দরপত্র ছাড়াই সংস্কার কাজ, অভিযানে দুদক
রাজশাহী সিটি কর্পোরেশনে দরপত্র ছাড়াই সংস্কার কাজ, অভিযানে দুদক

অনুসন্ধান ২৪ >>রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নগর ভবন সংস্কার কাজ দরপত্র ছাড়াই করার অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে দুদকের সমন্বিত রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়। অভিযানে তিনটি ফাইল জব্দ করা হয়েছে।

এ সময় দুদক সমন্বিত রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দীক, উপ-সহকারী পরিচালক মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

এদিকে, ৫ আগস্টের ঘটনায় ক্ষয়ক্ষতি নির্ণয়ে গঠিত কমিটির প্রতিবেদনে নগর ভবন ও এর বাইরের সিটি কর্পোরেশনের স্থাপনাগুলোতে ২১ কোটি ১১ লাখ ৬৫ হাজার টাকার ক্ষতি হয় বলে জানায় রাসিক।

দুদক সমন্বিত রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, দরপত্র ও কোটেশন ছাড়া সংস্কার কাজ হওয়ায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। অভিযানে তিনটি ফাইল জব্দ করা হয়েছে। এর বাইরেও আমরা বেশ কিছু তথ্য পেয়েছি। যেখানে ঠিকাদার ছাড়াই কাজ করা হচ্ছে। প্রাথমিকভাবে কিছু অনিয়মের তথ্যও পেয়েছি। তথ্য যাচাই-বাছাই করে প্রাপ্ত রিপোর্ট দুদকের কেন্দ্রীয় কার্যালায়ে পাঠানো হবে।

‘রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক সিটি কর্পোরেশনের প্রায় ৩ হাজার কোটি টাকার একটি প্রকল্প চলমান। ওই প্রকল্পের ভেতর উপ-প্রকল্প করে নগর ভবন সংস্কার কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মন্ত্রণালয় তা নাকচ করে জানিয়ে দিয়েছে, সংস্কার করতে হবে নিজস্ব অর্থেই। মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর সম্প্রতি নগর ভবনের সংস্কার কাজ শুরু করা হয়।

তবে অভিযোগ উঠেছে, এ কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়নি। এরমধ্যেই প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ও হয়েছে।

এ বিষয়ে রাসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন জানান, রাসিকের নিজস্ব অর্থায়নেই সংস্কার কাজ হচ্ছে। এ ক্ষেত্রে ২০০৮ সালের পিপিআর মেনে কাজ হচ্ছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯