বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার এই স্লোগান নিয়ে আজ ২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ বরিশাল এর আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে নগরীর বেলস পার্ক বরিশাল প্রাঙ্গন থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে জাতীয় সমাজসেবা দিবস এর শুভ সূচনা করেন পরে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কমম্পেক্স বরিশালে গিয়ে শেষ হয় পরে সেখানে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে মুক্ত আড্ডা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ সোহরাব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বিষয় অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পরিচয় বিভাগীয় সমাজসেবা কার্যালয় বরিশাল শাহ মোঃ রফিকুল ইসলাম, সিভিল সার্জন বরিশাল ডাঃ মারিয়া হাসান, আহবায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শহিদুল ইসলাম শাহেদসহ সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা কর্মচারি, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও শিশু পরিবারের শিশুরা উপস্থিত ছিলেন। পরে সংক্ষিপ্ত আলোচনা শেষে শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান, হুইলচেয়ার বিতরণ করা হয় পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।