মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নাইজেরিয়ার নাগরিক ফেনী সীমান্তে আটক

নাইজেরিয়ার নাগরিক ফেনী সীমান্তে আটক

নাইজেরিয়ার নাগরিক ফেনী সীমান্তে আটক
নাইজেরিয়ার নাগরিক ফেনী সীমান্তে আটক

অনুসন্ধান ২৪ >>ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীর সীমান্ত এলাকা থেকে নাইজেরিয়ার এক নাগরিককে আটক করা হয়েছে। রোববার ভোররাত ৩টার দিকে পরশুরাম উপজেলার পূর্ব নিজ কালিকাপুর এলাকা থেকে তিনি বিজিবির হাতে আটক হন।

তার সঙ্গে থাকা পাসপোর্টের তথ্যমতে, তিনি গত ২২ মে নাইজেরিয়া থেকে বিমানযোগে ভারতের নিউ দিল্লি এয়ারপোর্টে আসেন। কয়েকমাস ভারতে অবস্থান করে রোববার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। সীমান্ত পিলার ২১৫৮/এমপি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব নিজ কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে তার ব্যবহৃত বিভিন্ন প্রকার ওষুধ, ঘড়ি, মোবাইল ও পোশ‍াক সামগ্রীসহ পরশুরাম থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

আটককৃত ব্যক্তির নাম GILBERT APEH, পিতা- EMEKA পাসপোর্ট নং A10880738।

এদিকে, পৃথক অভিযানে ছাগলনাইয়া উপজেলার চম্পক নগর বিওপির টহলদল সোনাপুর কবরস্থান নামক সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় হুইস্কি, টার্গেট ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৩২ হাজার টাকা। জব্দকৃত মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা করা হবে।

ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, পরশুরাম সীমান্ত থেকে নাইজেরিয়ার নাগরিককে আটক করে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধারকৃত মাদক ও ট্যাবলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরো বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অনুপ্রবেশ রোধে বিজিবি কর্তৃক আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯