মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গাজীপুরে ট্রেড ইউনিয়ন নিয়ে সংঘর্ষে ৫ শ্রমিক আহত

গাজীপুরে ট্রেড ইউনিয়ন নিয়ে সংঘর্ষে ৫ শ্রমিক আহত

গাজীপুরে ট্রেড ইউনিয়ন নিয়ে সংঘর্ষে ৫ শ্রমিক আহত
গাজীপুরে ট্রেড ইউনিয়ন নিয়ে সংঘর্ষে ৫ শ্রমিক আহত

অনুসন্ধান ২৪ >>গাজীপুরের হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শ্রমিকদের মধ্যে ট্রেড ইউনিয়ন নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

জানা গেছে, কারখানার পাশের গাজী মার্কেটে আড্ডা দিচ্ছিলেন শ্রমিকরা। এ সময় ট্রেড ইউনিয়ন নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে পাঁচজন আহত হন। আহত শ্রমিকদের গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি আরিফুর রহমান বলেন, শ্রমিকরা কারখানার বাইরে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয় সূত্র জানায়, শ্রমিকদের মধ্যে দীর্ঘদিন ধরেই ট্রেড ইউনিয়ন নিয়ে বিরোধ চলছিল। শনিবারের সংঘর্ষে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯