বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>চট্টগ্রামের মিরসরাইয়ে দেশীয় তৈরি ২টি অস্ত্রসহ মো. বাহার নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় তার জিম্মায় থাকা হাতব্যাগ থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ১টি দেশীয় তৈরি পাইপ গান, ১টি পিস্তলের ম্যাগাজিন, ২টি বার বোরের শর্ট গানের তাজা কার্তুজ এবং অস্ত্র পরিবহন কাজে ব্যবহৃত ১টি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা আটক করা হয়।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জোরারগঞ্জ থানার ৬ নম্বর ইছাখালী ইউপির বঙ্গবন্ধু ইকোনোমিক জোনের সালাউদ্দিনের খামারের পাশের রাস্তা থেকে তাকে আটক করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার বলেন, সিএনজি অটোরিকশায় ৫ জন ছিলেন। ৪ জন দৌড়ে অন্ধকারে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।