বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
১৫ দিনব্যাপী বউ-জামাই মেলা শুরু 

১৫ দিনব্যাপী বউ-জামাই মেলা শুরু 

১৫ দিনব্যাপী বউ-জামাই মেলা শুরু 
১৫ দিনব্যাপী বউ-জামাই মেলা শুরু 

অনুসন্ধান ২৪ >>লালমনিরহাটে দীর্ঘ ১৫ বছর পর ১৫ দিনব্যাপী বউ-জামাই মেলার উদ্বোধন করা হয়েছে।বিজয় দিবস উপলক্ষে দীর্ঘ ১৫ বছর বিনোদন বঞ্চিত ছিল লালমনিরহাটবাসী। জেলাবাসীর কথা বিবেচনা করে সোমবার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী বড়বাড়ী আবুল কাশেম ডিগ্রি কলেজ মাঠে স্থানীয়দের উদ্যোগে বউ-জামাই মেলা আয়োজন করা হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার বড়বাড়ি শহিদ আবুল কাশেম কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে বউ-জামাই মেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিসেস লায়লা হাবিব।

এর আগে সকালে একই মাঠে বিভিন্ন প্রজাতির মাছ মেলার উদ্বোধন করেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।

১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। এবার বউ-জামাই মেলায় মৎস্য স্টল, পিঠা স্টল ও অন্যান্য প্রসাধনী পণ্যের স্টল স্থান পেয়েছে। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বৌ-জামাই মেলার প্রথম দিনই উপচে পড়া ভিড় দেখা গেছে। গলায় মালা ও শাড়ি পরে মেয়ে-জামাই মেলায় এসে আনন্দ উপভোগ করেছেন। জেলার বিভিন্ন প্রান্ত ও আশপাশের জেলা থেকে দর্শনার্থীরা মেলায় যোগ দিয়েছেন। মেলায় হরেক রকমের পিঠা ও নানা প্রজাতির মাছ নিয়ে দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন। মেলায় প্রতিদিন সকালে মৎস্য উৎসব ও বিকেল থেকে রাত পর্যন্ত চলবে পিঠা উৎসব।

মেলার প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, আমাদের উত্তরাঞ্চলের গ্রাম বাংলার ঐতিহ্য বিভিন্ন রসালো পিঠা আজ ফাস্ট ফুডের ভিড়ে হারিয়ে যেতে বসেছে। তাই এই হারানো ঐতিহ্যকে ফিরে আনতে আমাদের এই সামান্য আয়োজন বউ-জামাই মেলা। পাশাপাশি এখানে মাছের মেলারও আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, আমরা মাছে ভাতে বাঙালি। বউ-জামাই মেলায় এ অঞ্চলের মেয়েরা তাদের জামাইকে সঙ্গে নিয়ে মেলায় আসবে। মেলায় ঘোরাঘুরি শেষে জামাই শ্বশুরবাড়ি মাছ কিনে নিয়ে মাছ দিয়ে ভাত খেয়ে তারপর ফিরে যাবে।

আমরা দীর্ঘ ১৫ বছর বিভিন্ন বিনোদন থেকে বঞ্চিত ছিলাম। আমাদের এই সামান্য আয়োজন এই এলাকার লোকজনকে কিঞ্চিত পরিমাণ হলেও আনন্দ দিবে বলে আমি আশা করি।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯