বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতি সংরক্ষণ করতে হবে

শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতি সংরক্ষণ করতে হবে

শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতি সংরক্ষণ করতে হবে
শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতি সংরক্ষণ করতে হবে

অনুসন্ধান ২৪ >>চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন শহিদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের স্মৃতি তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে বধ্যভূমি সংরক্ষণ জরুরি বলে মন্তব্য করেছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নগরের পাহাড়তলী বধ্যভূমিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনকালে এসব কথা বলেন মেয়র।

তিনি বলেন, আমরা আজকের দিনে শহিদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে এবং তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অবশ্যই বিশেষ উদ্যোগ নেয়া হবে। আমরা তাদের নাম ও ইতিহাস সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ১৯৭১ এর ১৪ ডিসেম্বর জাতির সর্বশ্রেষ্ঠ সন্তানদের পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বুদ্ধিজীবীরাই দেশের মেরুদণ্ড। আমরা যেটা বলি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটা শিক্ষাহীন দেশ গড়ার জন্য সেদিন অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে।

মেয়র বলেন, আমি সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে যতদিন থাকবো, ততদিন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের চেষ্টা করবো এবং তাদের মর্যাদা যথাযথভাবে ফিরিয়ে দিতে সচেষ্ট থাকবো। কীভাবে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস আরো ভালোভাবে তুলে ধরা যায় তা জানতে বীর মুক্তিযোদ্ধাদের পরামর্শ গ্রহণ করে পাহাড়তলী বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের এবং শহিদদের ইতিহাস ও অবদানের ওপর ফলক তৈরি করা হবে।

ডা. শাহাদাত হোসেন বলেন, যে আন্দোলন হয়েছে সেটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সেটি শুধুমাত্র একটি মেধাবী রাষ্ট্র গঠন করার জন্য হয়েছে। শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি মেধাবী, দুর্নীতিমুক্ত এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, কারণ ঐক্য ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়।

তিনি বলেন, শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ থেকে অনুপ্রাণিত হয়ে আমাদের একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে হবে। এখন যারা বুদ্ধিজীবী আছেন; দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য দেশের এই ক্রান্তিকালে মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য এবং শিক্ষাকে মানুষের মৌলিক অধিকারের মধ্যে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে একটি মেধাবী রাষ্ট্র করার জন্য কাজ করতে হবে।

এ সময় মেয়র শাহাদাতের সঙ্গে ফুলেল শ্রদ্ধা জানান চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা, চসিক পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী প্রমুখ।

এদিন সকাল থেকে বিভিন্ন ছাত্র সংগঠন, সংস্কৃতি ও সামাজিক সংগঠনগুলো দল বেঁধে একাত্তরের শহিদ বুদ্ধিজীবীদের ফুল দিয়ে স্মরণ করেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯